বই
ইউক্রেনের লোককথা
লোককথা কোনো জাতির প্রাণসত্তার বহিঃপ্রকাশ। মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা, হাসি-রসিকতা ও জীবনদর্শন এই কাহিনিগুলিতে রূপকথার আবরণে ধরা থাকে। ইউক্রেনের লোককথাগুলোতেও তাই আমরা পাই কৃষক সমাজের চিরচেনা পরিশ্রম, প্রকৃতিপ্রেম, স্বাধীনতার আকাঙ্ক্ষা ও সরল মানবিকতার স্বতঃস্ফূর্ত প্রকাশ।
ভ্লাদিমির বইকো, যিনি একজন ভাষাবিদ্যার ডক্টর, সুদীর্ঘকাল ধরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এই কাহিনিগুলো সংগ্রহ ও সংকলন করেছেন। ননী ভৌমিক এগুলো রুশ ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছেন এমনভাবে, যাতে মূল স্বাদের কোনো ক্ষতি না হয়। আর ব্লাদিমির গর্দিচুকের শিল্পকর্ম কাহিনিগুলোকে দিয়েছে প্রাণবন্ত ভিজ্যুয়াল মাত্রা।
সোভিয়েত ইউনিয়নের রাদুগা প্রকাশন ১৯৮৮ সালে বইটি প্রকাশ করে। এই সংকলন শুধু শিশু-কিশোরদের জন্য বিনোদন নয়, বরং যে-কোনো পাঠকের কাছে ইউক্রেনীয় সংস্কৃতি ও লোকজ কল্পনার এক অনন্য জানালা।
-
অনাথ হল তিন ভাই, নেই বাপ, নেই মা। চাল-চুলোও নেই। গাঁয়ে গঞ্জে ঘোরে, খোঁজে কেউ মুনিষ খাটতে নেবে কিনা। যেতে যেতে ভাবে, ‘আহ্, মায়াদয়া আছে এমন কোনো মনিব যদি মুনিষ নেয়, বেশ হয়।’ দেখে, যাচ্ছে এক বুড়ো, একেবারে থুত্থুড়ে, কোমর পর্যন্ত শাদা দাড়ি।
ভাইদের সঙ্গ ধরে বুড়ো শুধোয়: ‘কোথায় চলেছ বাছারা?’
ওরা বলে: ‘কোথাও মুনিষ খাটতে।’
‘তোমাদের নিজেদের কি জোতজমি নেই?’
বলে, ‘নেই। দরদি কোনো মনিব পেলে ধম্মমতে তার জন্যে খাটতাম, কথা শুনতাম, আপন বাপের মতো মান্যি করতাম তাকে।’
ভেবেচিন্তে বুড়ো তখন বললে: ‘তা বেশ, তোমরা হবে আমার ছেলে, আমি হব তোমাদের বাপের মতো। তোমাদের মানুষ করে তুলব, ধৰ্ম্মমতে, বিবেক
ক্যাটাগরি
ট্যাগ
Stay Connected
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.