বই
রক্তাক্ত বাংলা
একটি ঐতিহাসিক প্রকাশনা ‘রক্তাক্ত বাংলা’। পুঁথিঘর লিমিটেডের প্রাণপুরুষ প্রয়াত চিত্তরঞ্জন সাহা প্রবাসে প্রতিষ্ঠা করেছিলেন স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ—মুক্তধারা। বাংলাদেশ থেকে যেসব শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী তখন কলকাতায় উদ্বাস্ত জীবনযাপন করেছিলেন বা মুক্তিযুদ্ধর নানা কাজে জড়িয়ে ছিলেন, তাঁদেরকে তিনি এ পরিষদের সঙ্গে যুক্ত করতে প্রয়াসী হয়েছিলেন। মুক্তধারার প্রথম প্রকাশনা ‘রক্তাক্ত বাংলা’। এই প্রথম বাংলাদেশ নিয়ে রণেশ দাশগুপ্ত, সৈয়দ আলী আহসান, শওকত ওসমান, ড. আনিসুজ্জামান, সন্তোষ গুপ্ত, সত্যেন সেন, জহির রায়হান প্রমুখ বুদ্ধিজীবীদের ভাবনা এক সঙ্গে সংকলিত করা হল। বিভিন্ন লেখক মুক্তিযদ্ধের পটভূমি থেকে শুরু করে নানা দিক নিয়ে আলোচনা করেছেন। একদিকে যেমন আছে বঙ্গবন্ধুর ৬-দফা কর্মসূচি ও স্বাধীনতার ঘোষণাপত্রের মত দলিল, অন্যদিকে আছে রাষ্ট্রভাষা, গণহত্যা, সাংস্কৃতিক আন্দোলন, অর্থনৈতিক প্রেক্ষিত, সামাজিক পটভূমি, শিক্ষানীতি, লোক ঐতিহ্য ইত্যাদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। সে সময়ের প্রেক্ষিত সংকলন গ্রন্থটির মূল্য অপরিসীম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে গ্রন্থটি বিশেষ সহায়ক। পরিশিষ্টে রয়েছে ৭ ডিসেম্বর ১৯৭০ থেকে ২৫ মার্চ ১৯৭১ পর্যন্ত উজ্জ্বল সময়ের ঘটনাপঞ্জী।
-
৭ ডিসেম্বর
জাতীয় পরিষদের নির্বাচন। সারা দেশে ২৯০টি আসনের জন্যে ১,৫৪৭জনের প্রতিদ্বন্দ্বিতা। বাংলাদেশের বাত্যাবিধ্বস্ত অঞ্চলে জাতীয় পরিষদের ৯টি ও প্রাদেশিক পরিষদের ২১টি আসনের নির্বাচন স্থগিত।
৮ ডিসেম্বর
প্রাথমিক ফলাফলে সারা পাকিস্তানে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন। পশ্চিম পাকিস্তানে পাকিস্তান পিপলস পার্টির সর্বাধিক সংখ্যক আসন লাভ। বাংলাদেশে ২টি আসন ছাড়া বাকী সব আসনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়।
৯ ডিসেম্বর
ন্যাশনাল আওয়ামী পার্টিপ্রধান মওলানা ভাসানী-কর্তৃক পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রশ্নে গণভোট গ্রহণের জন্যে প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে আহ্বান।
১১ ডিসেম্বর
নির্বাচনে দলগত সাফল্যের জন্যে আওয়ামী লীগপ্রধান শেখ মুজিবুর রহমান ও পাকিস্তান পিপলস পার্টিপ্রধান জুলফিকার আলী ভুট্টোর কাছে প্রেসিডেন্ট ইয়াহিয়ার অভিনন্দন বাণী প্রেরণ।
১২ ডিসেম্বর
Page 1 of 1
ক্যাটাগরি
ট্যাগ
আর্কাইভ
লেখক
Stay Connected
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.