বই
সংস্কৃতির রূপান্তর
গোপাল হালদারের “সংস্কৃতির রূপান্তর”, ১৯৭৪ সালে প্রকাশিত প্রথম বাংলাদেশী সংস্করণ, তত্ত্ব ও তীক্ষ্ণ বিশ্লেষণে সমৃদ্ধ একটি প্রবন্ধগ্রন্থ। এই রচনায় লেখক উপনিবেশিক উত্তরসূত্রে বাংলা সংস্কৃতির বিবর্তন, সংকট ও আত্মপরিচয়ের সন্ধান করেছেন—ভাষা, সাহিত্য, রাজনীতি ও সমাজচিন্তার অন্তঃপ্রবাহে। আধুনিক বাঙালির সাংস্কৃতিক চিন্তাজগত অনুধাবনের জন্য অপরিহার্য।
-
সংস্কৃতির যে রূপান্তর হয়, সে রূপান্তর যে বারবার হইয়াছে—এই সহজ সত্যটি অনেকে একেবারেই হয়ত মানেন না; আবার অনেকে মানিয়াও তাহা সম্পূর্ণরূপে বুঝিতে চাহেন না। ইহার অনেক কারণ আছে। প্রথম কথা, সংস্কৃতি বলিতে কি বুঝায় তাহাই আমরা স্পষ্ট করিয়া জানি না। কেহ মনে করি, সংস্কৃতি বলিতে বুঝায়—কাব্য, গান, শিল্প, দর্শন, ধ্যান-ধারণা। কেহবা মনে করি—আচার-অনুষ্ঠান, ভদ্রতা-শিষ্টাচার; সে সম্পর্কীয় ভাবনা-ধারণা, নীতি-নিয়ম, এই সবও উহার অন্তর্গত। কেহবা উহাদের কোনো একটি জিনিসকেই সব বলিয়া ধরিয়া লইবেন। যেমন, কেহ বলিবেন ধর্মই হইল সংস্কৃতি; ধর্ম সর্বব্যাপক। কেহবা অপর কোনো জিনিসকে মনে করেন মুখ্য কথা। যেমন, ভদ্রতা, শিষ্টচার, ইহাকেই বলেন ‘কাল্চার’ তাই সংস্কৃতির অর্থ কি, তাহার বৈজ্ঞানিক সংজ্ঞা
Page 1 of 1
ক্যাটাগরি
ট্যাগ
আর্কাইভ
লেখক
Stay Connected
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.