- শিশু-কিশোর
- +
- অ
- -
- ইয়াকভ আকিম
- ১৯৮৯
- ২৪৫
আদরের ছোটোরা
বইটি লিখেছেন প্রখ্যাত সোভিয়েত সাহিত্যিক এবং কবি কায়ুম তাংগ্রিকুলিয়েভ। তার কাছে যদি যেতে চাই, তাহলে আমাদের ট্রেনে, না, বরং বিমানে চাপা ভালো, কেননা যেতে হবে অনেক দূরে, সোভিয়েত ইউনিয়নের দক্ষিণে, গরমের দেশ তুর্কমেনিয়ায়। আশ্চর্য জায়গা। শহরের রাস্তায় সেখানে দেখা যাবে নানা রঙের মোটরগাড়ির পাশেই গুরুগম্ভীর ভারবাহী উট কিংবা চোখ-ড্যাবডেবে গাধা। খেতে ফলে শুধু গম নয়, তুলোও, যা থেকে পরে বানানো হয় ছেলে-বুড়ো সকলের পরার মতো পোশাক-আশাকের কাপড়। আর বাগিচাগুলো কী নেই সেখানে! লালচে আপেল, বাদামি নাশপাতি, টসটসে পাকা কোয়া-ভরা ডালিম, থোপা থোপা আঙুর, খুবানি, বাদাম। লতাভুঁইয়ে পেকে ওঠে বড়ো বড়ো মিষ্টি বাঙি, পেটমুটো তরমুজ। তুর্কমেনিয়ায় ফলে যা কিছু স্বাদ, স্বাস্থ্যকর, তা ফলায় লোকে, তারাই তা বোনে, জল দেয়, যত্ন নেয়, এমনি-এমনি তো আর কিছু বাড়ে না। তারপর ফসল তোলে, সেটাও কম খাটুনির ব্যাপার নয়।
এইসব কথাই কায়ুম তাংগ্রিকুলিয়েভ বলেছেন তাঁর বইয়ে। কারাকুম মরুভূমির কাছে এক গ্রামে তাঁর জন্ম, সেখানেই কেটেছে বাল্যকাল। ছোটো থেকেই কায়ুম জেনেছেন কৃষি শ্রম কী জিনিস, খেতে, শবজি ভুঁইয়ে, বাগানের কাজে সাহায্য করেছেন বড়োদের। তিনি দেখেছেন লোকে শুকনো মরুভূমিতে নিয়ে এল জলভরা নতুন নদী—কারাকুম খাল, মরামাটি হয়ে উঠল সবুজ খেত, ফলন্ত বাগিচা। ছোটোদের সেই কথা বলারই ইচ্ছে হয়েছে তাঁর।
আজ পঁচিশ বছর ধরে আমাদের সমস্ত প্রজাতন্ত্রের, বিদেশেরও অনেক শিশু পড়ে আসছে কায়ুম তাংগ্রিকুলিয়েভের হাসিখুশি কবিতা, মনকাড়া গল্প আর উপাখ্যান। তা পড়ে মনে হয় যেন নিজেরাই পৌঁছে গেছি সেই দেশে, তুর্কমেনিয়ায়। তার জন্যে আমাদের সবার বন্ধু, সুসাহিত্যিক কায়ুম তাংগ্রিকুলিয়েভকে ধন্যবাদ।
সোনার পেয়ালা, কায়ুম তাংগ্রিকুলিয়েভ, অনুবাদ: ননী ভৌমিক আঁকিয়ে: গেওর্গি ইউদিন, রাদুগা প্রকাশন, সোভিয়েত ইউনিয়ন, ১৯৮৯
ইয়াকভ আকিম
সাহিত্যজগতে অনন্য প্রতিভা। সবসময়ই নিজের লেখা দিয়ে পাঠকের মন ছুঁয়েছেন, ভাবনা জাগিয়েছেন ভিন্নতার। মফস্বলে বেড়ে ওঠা। নিত্য দিনের জীবন থেকেই লেখার অনুপ্রেরণা খুঁজে নিয়েছেন। প্রকাশনার ক্ষেত্রে নতুন হলেও তাঁর হৃদয়গ্রাহী বর্নণার মাধ্যমে জীবন, প্রকৃতির জীবন্ত এক চিত্রই পাঠকের সামনে হাজির করেন।
-
লিন্টু আর পিন্টু দু ভাই। যমজ। একই ক্লাসে পড়ে। তবে পড়াশুনার সঙ্গে তাদের ঘোড়াই সম্পর্ক ছিল। শয়তানি ও বাঁদরামিতে দুজনেই ওস্তাদ। দুটো ছোটখাট বিছে বললেও অত্যুক্তি হবে না।
ক্লাস সিক্সে পর পর দুবার যখন ওরা ফেল করল তখন ওদের আব্বা হায়দার সাহেব ঠিক করলেন যে, ওদের জন্যে এবার প্রাইভেট টিউটর রাখতে হবে। রাখলেনও একজন মাস্টার। কিন্তু কয়েক দিন পরই বিদেয় হতে হল মাস্টারকে। ব্যাপারটা আর কিছুই নয়।
মাল্টার সাহেব পরম আরামে চেয়ারে বসে চোখ বুজে নিদ্রাদেবীর আরাধনা করছিলেন।
আর তখনই হায়দার সাহেবের দৃষ্টিতে পড়ল ব্যাপারটা। পরের দিনই বিদেয় করে দিলেন মাস্টারকে। এ রকম ফাঁকিবাজ মাস্টারকে তিনি কিছুতেই বরদাশত করতে পারেন
-
এক রাজার সাত রাণী। দেমাকে, বড়রাণীদের মাটিতে পা পড়ে না। ছোটরাণী খুব শান্ত। এজন্য রাজা ছোটরাণীকে সকলের চাইতে বেশি ভালবাসিতেন। কিন্তু, অনেক দিন পর্যন্ত রাজার ছেলেমেয়ে হয় না। এত বড় রাজ্য, কে ভোগ করিবে? রাজা মনের দুঃখে থাকেন।
এইরূপে দিন যায়। কতদিন পরে,—ছোটরাণীর ছেলে হইবে। রাজার মনে, আনন্দ ধরে না; পাইক-পিয়াদা ডাকিয়া, রাজা, রাজ্যে ঘোষণা করিয়া দিলেন,—"রাজা রাজভাণ্ডার খুলিয়া দিয়াছেন, মিঠাইমণ্ডা মণি-মাণিক যে যত পার, আসিয়া নিয়া যাও।
বড়রাণীরা হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল। রাজা আপনার কোমরে, ছোটরাণীর কোমরে, এক সোনার শিকল বাঁধিয়া দিয়া, বলিলেন,—"যখন ছেলে হইবে, এই শিকলে নাড়া দিও, আমি আসিয়া ছেলে দেখিব!" বলিয়া, রাজা, রাজদরবারে গেলেন।
ছোটরাণীর ছেলে
Leave A Comment
Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).
Stay Connected
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.
Featured News
Advertisement
[কুইজে অংশ নিয়ে জিতে নিন এক মাসের ফ্রি সাবক্রিপশন]
-
কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেনি?
-
ক. অগ্নিবীণাখ. বিষের বাঁশিগ. ভাঙার গানঘ. চন্দ্রবিন্দুLogin
Please login first to Answer.
-
welcome
- by Shamim Ahmed Chowdhury
- ১৫ Jan ২০২৬
-
Thank you
- by bappi
- ১৫ Jan ২০২৬
-
good
- by Shamim Ahmed Chowdhury
- ১৫ Jan ২০২৬
Comments