এতো সবে আরম্ভ
১
বুড়ো ভাসিল য়াৎসিনা ছ মাস হাসপাতালে ছিল। প্রতিদিনই তার অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। ডাক্তাররা আর কিছুই করতে পারছিল না। য়াৎসিনা তখন তার গাঁয়ে ফিরে যাবার অনুমতি চাইল, ভেরখভিনাতেই সে মরতে চায়।
মরতে সে ভয় পায় না, স্বর্গরাজ্যের উপর আস্থা রেখেই সে মৃত্যুর জন্য অপেক্ষা করছে।
ভাসিল ভাবতে লাগল, ‘সারা জীবন এত দুঃখকষ্ট ভোগ করেছি—না আছে ঘরবাড়ি, না আছে নিজের জমিজমা, গোরুঘোড়া,—এর ক্ষতিপুরণ নিশ্চয়ই কোথাও না কোথাও ঘটবে... সারা জীবন তো কেবল অজানা অচেনাদের দ্বারে দ্বারে কাজ মেগে বেড়িয়েছি…’
‘কিন্তু তবু সে ওস্তাদ কাঠুরে। অমন ওস্তাদ বড় একটা দেখা যায় না। ভাসিল য়াৎসিনার সঙ্গে গাছ কাটায় পাল্লা দিতে পারে সাব্-কার্পেথিয়ান পাহাড়ে এমন আর কে আছে?!
‘মেরী মা’র কোন দেবদূত নিশ্চয়ই এসব টুকে নিয়ে হিসেব করে রেখেছে। হঠাৎ একদিন সে বলে উঠবে: “দেবমাতা, পাসেকি গ্রামের এই ভাসিল য়াৎসিনা লোকটি জীবনে কী দুঃখকষ্টই না পেয়েছে!” তারপর দেবদূত আরো বলবে, “দেশে সোভিয়েত রাষ্ট্রের প্রতিষ্ঠা হবার পর য়াৎসিনাকে বাঁধা কাজ দেওয়া হয়, আর দেওয়া হয় দেড় হেক্টার জমি, এমন কি একটা বাড়িও। তাই জীবনের শেষ দিকে বেচারী একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবার সুযোগ পায়…”
‘য়াৎসিনা তখন নিজেই অনুমতি নিয়ে উঠবে।
‘সে বলবে, “ভগবানের নাম করে বলছি, জীবন সত্যিই এখন অনেক সহজ হয়ে এসেছে। কিন্তু য়াৎসিনার একটি মেয়ে আছে, তার নাম আন্না। সবাই জানে সৌন্দর্যের অভাবে মেয়েটির বিয়ে হচ্ছে না। সে অভাব অবশ্য য়াৎসিনার চোখে ধরা পড়ে না, তবে অন্যেরা বলে। হতে পারে হয়ত সত্যিই ওর কোন সৌন্দর্য নেই—সুঁটকো মুখ, চোখদুটো দেখে মনে হয় এইমাত্র বুঝি কেঁদে উঠল, এমনি লাল। অন্যেরা এজাতীয় দুর্ভাগ্যকে চাপা দেওয়ার জন্য যৌতুক দেয়। য়াৎসিনাও তার সারা জীবন এই যৌতুকের কথাই ভেবেছে…”
‘শেষ পর্যন্ত একটি যোগ্য পাত্র পাওয়া গেছে মনে হল। ইভান শেকেতা। বাড়ি তার চোর্নয়ে গাঁয়ে। বাবা তার য়াৎসিনারই বন্ধু আন্দ্রেই, মারা গেছে। ইভান বেশ লম্বা চওড়া শক্তসমর্থ সুদর্শন ছেলে, কিন্তু তারও কোন বাড়ি ঘরদোর নেই। ভগবান যখন কাঠের কলে কিছু অর্ডার পাইয়ে দেন, ইভান শেকেতা তখন কাঠ কাটতে যায়। তা নাহলে পাহাড়ের গায়ে ভেড়া চরায় নয়ত ধনী কর্তা মিকলা ভার্গার বাড়িতে ছুটকো ছাটকা কাজ করে। তবে সব কাজই অন্যের জন্য।
‘বুড়ো শেকেতা বেঁচে থাকতে দুই বন্ধুতে একটি বোঝাপড়া হয়েছিল। ঠিক ছিল য়াৎসিনার মেয়ে যদি যৌতুক হিসেবে ছোট্ট একটুকরো জমি, একটা বাড়ি আর একটা গরু দিতে পারে, তবে ইভান তাকে বিয়ে করবে। ইভান নিজেও তখন তার স্বীকৃতি জানিয়েছিল। হয়ত বাবার মতে অমত করবে না, এই ভেবেই রাজী হয়েছিল, কিম্বা হয়ত অন্যের বাড়িতে থেকে থেকে সে তখন অতিষ্ঠ হয়ে উঠেছে। এমনকি পাখিরাও নিজের বাসায় থাকে।
‘যা হোক, য়াৎসিনা তখন যৌতুকের জন্য আবেদন নিবেদন সুরু করল। কী চেষ্টাই না করল, কত সব অচেনা জায়গায় ঘুরে বেড়াল! কিন্তু কিছুই ফল হল না হাজার চেঁচামেচি কর, মাটির গায়ে আঁচড় কাট কিছুতেই লাভ হবে না! সোভিয়েত সরকার না এলে ভাসিল য়াৎসিনার হয়েছিল আর কি! আন্নাকে তবে সে কী দিয়ে যেত? কিন্তু এখন সে তার যৌতুকের জন্য দেড় হেক্টার জমি আর একখানা বাড়ি পেয়েছে—সোভিয়েত সরকার দিয়েছে। এসবই তো আন্নারই। পাছে মেয়ের যৌতুক ভেস্তে যায়, সেই ভয়েই তো য়াৎসিনা যৌথখামারে যোগ দেয়নি। দেবদূত হয়ত একথাটা জানে না যে, যৌথখামারে যোগ দিতে হলে নিজের জমি দিতে হয়। জমিই যদি রইল না তবে আর মেয়ের বিয়ের যৌতুক দেবে কী করে?...’
এইসব ভাবতে ভাবতেই য়াৎসিনা চলেছে আন্নার ভাড়া করা ঘোড়ার স্লেজে
লেখাটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
এক বছর
এক মাস
রেজিস্ট্রেশন করা নেই? রেজিস্ট্রেশন করে ৭ দিন বিনামূল্যে ব্যবহার করুন
যোগাযোগ করতে
Leave A Comment
Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Comments