রাবার বুলেট কী?

রাবার বুলেটের নামকরণ এমনভাবেই করা যেন শুনতে মনে হয় খেলনা রাবারের বুলেট, যেটি কোনো ক্ষতি করতে পারে না। নন-লিথাইল বন্দুক (মারণাস্ত্র নয়) মূলত শান্তিপূর্ণভাবে পরিচালিত নানা বিক্ষোভ, দাঙ্গা, আন্দোলনকে ছত্রভঙ্গ করতে ব্যাবহৃত হয়ে থাকে। নন-লিথাইল অস্ত্র প্রস্তুত করার মূল লক্ষ্য ছিল সেটি যেন মানুষের কোনো ক্ষতি না করে। রাবার বুলেট নামটা শুনলে যতই খেলনা খেলনা প্লাস্টিক বা রাবারের বুলেটের মত মনে হয়, কিন্ত সেটি মোটেই সেরকম নয়।

রাবার বুলেট মানবদেহের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে স্বল্পমেয়াদি বা দীর্ঘমেয়াদি আঘাত করতে পারে, ফলে চিরতরে হাত-পায়ে ভাঙন, চোখে অন্ধ, মস্তিষ্কে রক্তপাত থেকে শুরু করে, কিডলি, লিভারে রক্তপাতের কারণ হতে পারে এবং অতিরিক্ত ইনফেকশন থেকে মৃত্যূও হতে পারে!

রাবার বুলেট নানা ধরনের হতে পারে—এর মধ্যে রয়েছে সম্পূর্ণ রাবারের তৈরি বুলেট অথবা ধাতব বুলেটের উপরে রাবারে আচ্ছাদন। রাবারের আচ্ছাদনটি বুলেটে মূলত তার বিশেষ গড়ন, ওজন ও আকৃতি প্রদানের জন্য ব্যাবহৃত হয়ে থাকে। রাবার বুলেটের এই গড়নের জন্য ছোঁড়ার পর সেটি খুব দ্রুত গতি হারাতে থাকে। অনেক দূর থেকে ছুঁড়লে তা চামড়া ভেদ করে যেতে পারে না এবং সেই উদ্দেশ্যেই এটি ব্যাবহৃত হয়। কিন্তু খুব কাছ থেকে ছুঁড়লে রাবার বুলেটেও রক্তক্ষরণ হতে পারে। রাবার বুলেট ছুঁড়লে তা পা বা উরু লক্ষ্য করেই ছোঁড়ার কথা যেন বিশেষ কোনো ক্ষতি না হয়। এসব নিয়ম মেনে রাবার বুলেট ছোঁড়া হলে তা অনেকটা ছোট বলের আঘাতের মতই মনে হবে।

রবার বুলেট মূলত একধরনের কচও (শরহবঃরপ রসঢ়ধপঃ ঢ়ৎড়লবপঃরষব) এটি মূলত অস্ত্র থেকে নেওয়া গতিশক্তিকে মানুষের দেহে সঞ্চারিত করে। এর বিশাল ও ভিন্ন আকৃতি এবং স্বল্প গতির জন্য কখনই এটি সঠিক লক্ষ্যে পৌঁছায় না। তাই অনেক সময় না চাওয়া সত্ত্বেও অনেক গুরুতর আঘাতের কারণ হয়ে দাঁড়ায়। তাই নানা ধরনের শান্তিপূর্ণ আন্দোলন থামানো বা ছত্রভঙ্গ করতে এ ধরনের অস্ত্রের ব্যাবহার মোটেই সঠিক নয়, কাম্যও নয়।

You Might Also Like

Comments

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).


Get Newsletter

Featured News

Advertisement

Voting Poll (Checkbox)

Voting Poll (Radio)

Readers Opinion

Editors Choice