-
আনিসুজ্জামান বাংলা বিদ্যাভুবনের এক বিরাট ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বলতম ছাত্র। মুহম্মদ শহীদুল্লাহর স্নেহধন্য তিনি। মুহম্মদ আবদুল হাই, মুনীর চৌধুরী, আহমদ শরীফ, সৈয়দ আলী আহসান প্রমুখ বিখ্যাত শিক্ষকেরা সবাই একবাক্যে বলে গেছেন তাঁদের সেরা ছাত্রটি হলেন আনিসুজ্জামান। তাঁর শিক্ষক ডক্টর কাজী দীন মুহম্মদেরও একই কথা। আনিসুজ্জামানের ছাত্রত্বের অবসান হয়েছে পঞ্চাশ বছর আগে। তারপর তিনি নিজেও হাজার হাজার ছাত্রের জন্ম দিয়েছেন, ঐ ছাত্ররা আবার তাদের ছাত্র গড়েছে। আসলে আনিসুজ্জামান কয়েক প্রজন্মের শিক্ষক। তিনি এখনও শিক্ষকতা করছেন এবং নিশ্চয়ই আজীবন তাঁর শিক্ষকতার অবসান হবে না। কেবল পরীক্ষার ফলে নয়, বিদ্যাবত্তা, পাণ্ডিত্য ও গবেষণার জন্য তরুণ বয়স থেকেই আনিসুজ্জামানের খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়েছিল।
-
বাংলাদেশে বিদ্বজ্জনের একেবারে আকাল পড়ে নি, জ্ঞান-সাধনায় নিমগ্ন মানুষও দুর্লক্ষ্য নয়, কিন্তু বাঙালি মনীষা আমি বিশেষ দেখতে পাই না। বাঙালির মনস্বিতার একটি আলাদা মাত্রা রয়েছে, এর গড়নটি আমরা পরিপূর্ণভাবে বুঝি পাই পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে, উনিশ শতকের বঙ্গীয় সমাজে। তিনি জ্ঞানের সাধক বটে, তবে বিশুদ্ধ জ্ঞান বলতে যেমন পরীক্ষাগারের শীতলতা বোঝায় তার থেকে সম্পূর্ণ আলাদা রক্তমাংসের সজীব এই সাধনা, যে-সাধনার পরতে পরতে মিশে থাকে মানবিকতা। জ্ঞানোপলব্ধি সাধককে সমকালীন সমাজ থেকে অনেক অগ্রসর করে দিলেও সেই অগ্রমান্যতা তিনি মানতে রাজি নন, বরং পরম নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে ব্রতী থাকেন সকলকে সেই অগ্রবর্তিতার সাথী করে নিতে। এমন প্রবলভাবে সামাজিক মনস্বিতাকেই আমি বলব
ক্যাটাগরি
ট্যাগ
- ওষুধ
- বিজ্ঞান
- গদ্য
- মুক্তিযুদ্ধ
- স্মৃতিকথা
- কল্পবিজ্ঞান
- আইনস্টাইন
- উদ্ভাবন
- শিশুতোষ
- অর্থনীতি
- আলোচনা
- বই
- মার্কসবাদ
- ভারত
- সোভিয়েত ইউনিয়ন
- জীবনী
- ছোটগল্প
- কিশোর
- প্রযুক্তি
- কবিতা
- বিয়োগান্তক
- সমসাময়িক
- সাংবাদিকতা
- লেখক
- চীন
- পাকিস্তান
- যুক্তরাজ্য
- যুক্তরাষ্ট্র
- আর্টিস্ট
- পশ্চিমবঙ্গ
- সমাজতন্ত্র
- সরকার
- গণহত্যা
- ভাষা
- প্রাচীন
- বিজ্ঞানী
লেখক
- আহমদ কবির (১)
- এম এ আজিজ মিয়া (১)
- কানিজ ফাতিমা (১)
- গোলাম মুরশিদ (১)
- দ্বিজেন শর্মা (১)
- নির্মলেন্দু গুণ (১)
- প্রক্রিয়াধীন (১২)
- ফকির আলমগীর (২)
- মফিদুল হক (১)
- মানস (১)
- মালেকা বেগম (১)
- মোহাম্মদ মাসুম (১)
- রিঙ্গো স্টার (১)
- সনৎ কুমার সাহা (১)
- সামিহা সুলতানা অনন্যা (২)
- সুবীর বৈরাগী (১)
- হরবোলা (৭)
- হাসান তারেক (২)
Stay Connected
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.