-
বাংলাদেশের আরো অগণিত মধ্যবিত্ত সম্প্রদায়ভুক্তের মতো প্রারম্ভিক অন্ধ গান্ধিভক্তি থেকে শেষবয়সে আমার বাবার অয়ন ঘটে কমিউনিস্ট পার্টির সন্নিকট বৃত্তে। ১৯৬৪ সালের যে সপ্তাহে কমিউনিস্ট পার্টি প্রকাশ্যে দু’ভাগ হয়, সেই সপ্তাহেই আমার বাবা মারা যান। ঘনবদ্ধ তমিশ্রার সময় গেছে সেটা, আন্দোলন ছত্রভঙ্গ, পরিপার্শ্ব নির্জীব ভদ্রলোক মৃত্যুর অব্যবহিত আগে মনে পড়ে দুঃখ ক’রে বলেছিলেন: যা ব্যাপার-স্যাপার ঘটে গেলো, গোটা পঁচিশ বছরের মধ্যেও আর দেশে কমিউনিজম আসবে না।
কিন্তু মাত্র পাঁচ বছরেই ভেল্কিবাজি হয়েছে। আসলে ইতিহাস নিজের নিয়ম বেয়ে এগোবেই। সাময়িক বাধা মাঝে মাঝে কিছু অস্থৈর্যের সঞ্চার করতে পারে মাত্র, তার বেশি কিছু না। এই পাঁচ বছরে বাংলাদেশের পটভূমি যেমন বদলেছে, মানসিকতার রঙও
-
৬৮ সালের একেবারে শেষের দিকে সারা পাকিস্তানে গণতন্ত্রের দাবিতে সামরিক শাসনের বিরুদ্ধে ১৪৪ ধারা ভেঙ্গে যে মিটিং মিছিলের আন্দোলন শুরু হলো তা চরমে উঠলো ৬৯-এর জানুয়ারী-ফেব্রুয়ারীতে গণ অভ্যুত্থানে। শহীদের রক্তের রেখায় বাংলাদেশের মানচিত্র আলাদা করে আঁকা হয়ে গেলো।
২০শে জানুয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মিছিলের ওপর গুলী চললে আসাদ শহীদ হলো ৷
এই হত্যার বিরুদ্ধে ২৪শে জানুয়ারী হরতাল, মিছিল, জমায়েত করার জন্য সারা বাংলাদেশে সংযুক্ত ছাত্র সংগ্রাম কমিটি জনসাধারণকে আহ্বান করলো। সামরিক শাসক আইয়ুব খানের বশংবদ গভর্ণর মোনায়েম খাঁ ব্যবসায়ীদের কেন্দ্রে কেন্দ্রে হরতালের বিরুদ্ধে হেঁটে হেঁটে বললেও ২৪শে জানুয়ারী সমস্ত দোকান পাট বন্ধ হলো। গাড়ীর চাকা ঘুরলো না। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তরু
Page 1 of 1
ক্যাটাগরি
উৎস
Stay Connected
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.