-
ছ’বছর আগে ১৯৭৩ সালে আমাদের পার্টি দ্বিতীয় কংগ্রেসে বাংলাদেশের জাতীয় গণতান্ত্রিক বিপ্লবের কার্যক্রম ও রণনীতি গ্রহণ করেছিল এবং এর মধ্য দিয়ে অপুঁজিবাদী বিকাশের ধারায় সমাজতন্ত্র অর্জনের জন্যে লক্ষ্য নির্ধারণ করেছিল। বর্তমানেও আমরা এই সুদূর প্রসারী লক্ষ্যে উপনীত হবার জন্যেই কাজ করে যাচ্ছি এবং আমাদের দেশের সামাজিক বিকাশকে প্রগতিশীল পথে নিতে চেষ্টা করছি। দ্বিতীয় কংগ্রেসের পরে বহু ঘটনা ঘটে গিয়েছে। বিগত বছরগুলি আমাদের পক্ষে তেমন অনুকূল হয়নি। এই বছরগুলিতে আমাদের দেশবাসীর জীবনে অবস্থার পরিবর্তনের জন্যে এবং শ্রমজীবী জনগণের একটা উত্তম ভবিষ্যৎকে নিশ্চিত করার উদ্দেশ্যে আমাদের পার্টি কঠোর সংগ্রাম করে আাসছে। এতে প্রায়ই অপ্রত্যাশিত বাঁকের সম্মুখীন হতে হয়েছে পার্টিকে।
সশস্ত্র মুক্তি সংগ্রামের
-
[জ্যোতি বসু, ভারতে প্রবীণ রাজনীতিবিদ। দু’দশক ধরে আছেন কোলকাতায়, কেন্দ্রে অবদানও কম নয়। এ মাসে তিনি ৮৩ বছরে পা রেখেছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সঞ্চিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ বয়সেও জ্যোতি বসু ভারতের অন্যতম প্রধান রাজনীতিবিদ। কেন্দ্রের দু'দুটি কোয়ালিশন সরকার গঠন ও কার্যকারিতায় তার ভূমিকা ব্যাপক। সম্প্রতি ইন্ডিয়া টুডে'তে প্রকাশিত তার সাক্ষাতকারটি প্রকাশ করা হলো কাগজ পাঠকদের জন্যে।
সাক্ষাতকারটি ভাষান্তর করেছেন মনোতোষ রুমার।]
ভারতের প্রবীণ রাজনীতিবিদ জ্যোতি বসু সর্বভারতীয় রাজনীতিতে একটি আলোচিত নাম। দেশের সংকটময় মুহূর্তে তিনি বুক চিতিয়ে দাঁড়ান। বলা চলে সংকটজনক রাজনৈতিক পরিস্থিতিতে মধ্যস্থতা করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জুড়ি নেই। গত সাধারণ নির্বাচনে কোনো দলই সরকার গঠন
Page 1 of 1
ক্যাটাগরি
Stay Connected
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.