বই
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাংস্কৃতিক পটভূমি
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবের পাশাপাশি সাংস্কৃতিক প্রভাবও ছিল ব্যাপক। পাকিস্তানি শাসকদের বাংলা ভাষার বিরোধীতা, রবীন্দ্রবিরোধীতা, পত্রপত্রিকায় হস্তক্ষেপ, বাংলা একাডেমী ও শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণের চেষ্টার মত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে রচিত হয়েছে এই গ্রন্থ।
-
“কোনো ধর্মই উদার ও অসাম্প্রদায়িক হতে এবং হৃদয় ও বোধের মহত্ত্বলাভে বাধা দেয় না। হজরত নিজামুদ্দিন আওলিয়া, মইনউদ্দিন চিশতী, শাহ জালাল, শ্রীরামকৃষ্ণ এবং তাঁর প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ প্রভৃতি সাধককুলমণিগণ ধর্মভীরু ধার্মিক ছিলেন নিশ্চয়। কিন্তু এঁদের সাম্প্রদায়িক ও ভেদবৃদ্ধির ঘৃণ্য ব্যাধি স্পর্শ করতে সাহস করেনি। অন্য দিকে হাজী মহসীন, স্যার সৈয়দ আহমদ, মৌলানা আজাদ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায় প্রভৃতি ধার্মিকগণ প্রগতির মশালবাহক ছিলেন। ধর্মই মানুষকে তাঁর আদিম যুগ থেকে পথ দেখিয়ে আজ অ্যাটমিক যুগে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। যা ন্যায় ও সত্য তাই ধর্ম এবং যা অন্যায় ও মিথ্যা তাই অধর্ম।”—৭ জুলাই-এরআনন্দবাজারপত্রিকায় প্রকাশিত জনাব ওবায়েদুল হক
ক্যাটাগরি
ট্যাগ
আর্কাইভ
Stay Connected
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.