বই
তানিয়া
আহমদ ছফা অনূদিত গি লিভভের “তানিয়া” গল্পটি ১৯৬৫ সালে প্রকাশ হয়েছে। গল্পে তানিয়া নামের এক তরুণীকে দেখা যায়, যিনি ব্যক্তিগত আকাঙ্ক্ষা আর সাম্যবাদী সামাজিক প্রত্যাশাআর অনিঃশেষ যুদ্ধের মানসিক টানাপোড়েনের সম্মুখীন হন। ছোট্ট এই বইটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তানিয়ার সংক্ষিপ্ত জীবনের অমর বীরত্বগাঁথা ও আত্মত্যাগ উঠে এসেছে।
-
[জনৈক রাশিয়ান বীর কিশোরীর মর্মস্পর্শী কাহিনী]
১৯৪১ সাল। ডিসেম্বর মাসের শুরু। জার্মানেরা পেট্রিশ্চেভ অঞ্চলের ভেরিয়া শহরের নিকট একজন সৈনিকের প্রাণদণ্ড দিলো। সে ছিলো একজন আঠারো বছরের তরুণী।
তরুণীটি কে? কোথেকে সে এসেছিলো? পেট্রিশ্চেভের এ শোকাবহ ঘটনা ঘটাবার আগে ভেরিয়ার একজন সৈনিকের সঙ্গে তরুণীর সাক্ষাৎ হয়েছিলো। সৈন্যদের দ্বারা তৈরী একটি পরিখার ভেতর গোপনে তারা আশ্রয় নিয়েছিলো। তরুণী তার নাম বলেছিলো তানিয়া। তারপরে আর স্থানীয় সৈনিকেরা কেউ তাকে দেখতে পায়নি। কিন্তু তারা জানতো, বেশী দূরে নয়, কাছাকাছি কোথাও দুঃসাহাসী এবং সুকৌশলী মেয়ে তানিয়া তাদের মতো সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
সে সময়ে মস্কো নগরীর চরমতম দুর্দিন ঘনিয়ে এসেছে।
১৬ই নভেম্বর আমাদের রাজধানীতে যে আক্রমণ
Page 1 of 1
ক্যাটাগরি
আর্কাইভ
লেখক
Stay Connected
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.