বই
জিজ্ঞাসা
রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জিজ্ঞাসা বাংলা প্রবন্ধ-সাহিত্যের এক ধ্রুপদী সংকলন। বিজ্ঞান, দর্শন ও মানবিক ভাবনার সংমিশ্রণে রচিত এই প্রবন্ধগুলো সহজ ভাষায়, কৌতুকরসে জারিত হয়ে পাঠকের চিন্তাকে জাগিয়ে তোলে। জটিল তত্ত্বকে ঘরোয়া সংলাপের ভঙ্গিতে উপস্থাপন করে লেখক বাংলা ভাষায় যুক্তিবাদী সাহিত্যচর্চার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
-
বিশ্বজগৎ নিয়মের রাজ্য, এইরূপ একটা বাক্য আজকাল সর্ব্বদাই শুনিতে পাওয়া যায়। বিজ্ঞান সম্পৃক্ত যে কোন গ্রন্থ হাতে করিলেই দেখা যাইবে যে, লেখা রহিয়াছে, প্রকৃতির রাজ্যের অনিয়মের অস্তিত্ব নাই; সর্ব্বত্রই নিয়ম, সর্ব্বত্রই শৃঙ্খলা। ভূতপূর্ব্ব আর্গাইলের ডিউক নিয়মের রাজত্ব সম্পর্কে একখানা বৃহৎ কেতাবই লিখিয়া গিয়াছেন। মনুষ্যের রাজ্যে আইন আছে বটে, এবং সেই আইন ভঙ্গ করিলে শাস্তিরও ব্যবস্থা আছে; কিন্তু অনেকেই আইনকে ফাঁকি দিয়া অব্যাহতি লাভ করে। কিন্তু বিশ্বজগতে অর্থাৎ প্রকৃতির রাজ্যে যে সকল আইনের বিধান বর্তমান, তাহার একটাতেও ফাঁকি দিবার যো নাই। কোথাও ব্যভিচার নাই, কোথাও ফাঁকি দিয়া অব্যাহতি লাভের উপায় নাই। কাজেই প্রাকৃতিক নিয়মের জয়গান করিতে গিয়া অনেকে পুলকিত হন ভাবাবেশে
Page 1 of 1
ক্যাটাগরি
ট্যাগ
আর্কাইভ
Stay Connected
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.