বই
বুলগেরিয়ার ছোট গল্প
বুলগেরিয়ার সাহিত্য যেন বলকান অঞ্চলের পাহাড়, নদী আর মানুষের যাপিত জীবনের এক জীবন্ত মহাকাব্য। আবু কায়সারের নিপুণ অনুবাদ ও সম্পাদনায় “বুলগেরিয়ার ছোটগল্প” সংকলনটি পাঠকদের নিয়ে যাবে এক অচেনা অথচ অদ্ভূতভাবে চেনা অনুভূতির জগতে। এই সংকলনের গল্পগুলোতে যেমন ফুটে উঠেছে বলকান অঞ্চলের লোকজ ঐতিহ্য, তেমনি উঠে এসেছে বিংশ শতাব্দীর সামাজিক অস্থিরতা, রাজনৈতিক প্রেক্ষাপট এবং মানুষের চিরন্তন সংঘাত ও প্রেমের আখ্যান। অনুবাদকের সাবলীল গদ্যশৈলী বুলগেরীয় লেখকদের স্বকীয়তাকে বাংলা ভাষাভাষী পাঠকদের কাছে অত্যন্ত সহজবোধ্য এবং হৃদয়গ্রাহী করে তুলেছে। বিশ্বসাহিত্যের রসাস্বাদনে আগ্রহী যেকোনো পাঠকের জন্য এই বইটি একটি অমূল্য সংগ্রহ।
বুলগেরিয়ার প্রথিতযশা লেখকদের নির্বাচিত ছোটগল্প নিয়ে সাজানো হয়েছে এই অসাধারণ সংকলনটি। লেখক ও অনুবাদক আবু কায়সার প্রতিটি গল্পের মূল সুর অক্ষুণ্ণ রেখে অত্যন্ত যত্নসহকারে এগুলো বাংলায় রূপান্তর করেছেন। মানুষের জীবনসংগ্রাম, গ্রামীণ বাস্তবতা এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েনের এই গল্পগুলো পাঠককে বুলগেরিয়ার মাটি ও মানুষের কাছাকাছি নিয়ে যাবে। যারা ভিন্ন সংস্কৃতির সাহিত্যকে নিজের ভাষায় উপভোগ করতে চান, তাদের জন্য এটি একটি অবশ্যপাঠ্য বই।
বুলগেরিয়ার ছোট গল্প, অনুবাদ ও সম্পাদনা: আবু কায়সার, প্রচ্ছদ: মহিউদ্দীন আহম্মদ, প্রথম প্রকাশ: মার্চ ১৯৭০, প্রকাশক: পুথিপত্র প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা
-
খড়কুটোর সেপাই দেখেছেন কখনো?
প্রিয় পাঠকবর্গের কাছে আমি সেই-যে সেই চটের থলে আর খড়ের আঁটি দিয়ে বানানো ডামি-লড়াইয়ের কথাই শুধোচ্ছি। আমার ধারণা, আপনারা জীবনে অন্তত একবার ওদের নিশ্চয়ই দেখেছেন।
সত্যিকারের লড়ুয়েরা যখন যুদ্ধের মহড়া দেয়, তখন ঐ খড়ো-সেপাইদের সিনা লক্ষ্য করে সঙিন নিয়ে ঝাঁপিয়ে পড়ে। পচা কুটো-কাটা আর বাতিল বস্তার ছোঁড়া টুকরো দিয়ে সাধারণতঃ এই ডামিগুলো তৈরী হয় যদিও, কিন্তু মাঝে মাঝে আবার কেউ কেউ মনযোগ দিয়েও বানায় বৈকি! যেমন কোনো কোনো ডামির মুখে মানুষের মুখের আদল সুন্দরভাবে ফুটে ওঠে, চোখ আর নাক বানাতে তো রীতিমতো পরিশ্রমই করা হয়।
কাৎলো গাঁয়ের ছোঁড়ারা একদিন হৈ হৈ করতে করতে এসে ছাউনীটা ভরে
Page 1 of 1
ক্যাটাগরি
আর্কাইভ
লেখক
Stay Connected
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.