গাঁজাখুরি গল্পের লড়াই

গার্ম শহর থেকে এক পালোয়ান এল হীসার শহরের বাজারে সেখানকার পালোয়ানের সঙ্গে শক্তির লড়াই করে দেখার ইচ্ছা হল তার।

‘এস দেখা যাক, আমাদের মধ্যে কে বেশি শক্তিশালী?’ বলল গার্মের পালোয়ান।

লড়াই আরম্ভ হল তাদের। সে লড়াই দেখতে লোক জড় হল।

লড়াই করতেই লাগল তারা, কিন্তু কেউ কাউকে হারাতে পারে না কিছুতেই। সূর্য পাটে বসেছে। আঁধার নামছে ওদিকে। তখন গার্মের পালোয়ান গীসারের পালোয়ানকে বলল, ‘চল, চাখানায় যাওয়া যাক, চা খাওয়া যাবে আর বাজি রেখে দেখব কে যেতে। আমাদের মধ্যে যে বলতে পারবে সবচেয়ে বড় গাঁজাখুরি গল্প যে গল্পে উপস্থিত শ্রোতাদের কেউ বিশ্বাস করবে না, সেই জিতবে।’

‘ঠিক আছে।’ বলল হীসারের পালোয়ান। ‘এটা তোমার পরিকল্পনা যখন তখন তুমিই আরম্ভ করবে।’

তার চাখানায় গেল, চা খেতে লাগল, লোকেরাও চলল তাদের পিছন পিছন। গার্মের পালোয়ান আরম্ভ করল তার গল্প, ‘আমার বাবা গাড়ি বোঝাই করে আখরোট নিয়ে বাজার রওনা দিল বেচবে বলে। এমন সময় বৃষ্টি নামল। বস্তার মধ্যে আখরোটগুলো ভিজে গাছ গজান আরম্ভ হল। ছোট ছোট চারাগাছগুলো বড় বড় গাছ হয়ে গেল। বাবা কিছু বোঝার আগেই গাছে আখরোট ধরল, হাওয়ায় সেগুলো নীচে পড়তে লাগল আর পড়তে লাগল একেবারে পথচারিদের মাথায়। পথচারীরা রেগে গিয়ে মাটির ঢেলা, পাথর ছুঁড়তে লাগল গাড়ির দিকে। তার ফলে তৈরী হল একবিঘা জমি।

গমের চাষ করতে লাগল আমার বাবা। গমের বীজ পুঁতল, দেখে অমনি ফসল তোলার সময় এসে গেছে। ফসল তুলে মাড়াই করার সময় গমের দানার বদলে বার হতে লাগল মোরগ আর বিচালির থেকে বার হতে লাগল মুরগী। মুরগীগুলো অনেক ডিম পাড়ল, ডিমগুলো ফুটে তখনি বাচ্চা হল, তারা সংখ্যায় এত যে ঝাঁক বেঁধে উড়ে গেল তারা মেঘের মত। এই হল আমার বাবার জীবনে। বলতে চাও—এমন ঘটে নি?’ জিজ্ঞাসা করল গার্মের পালোয়ান।

‘এ সবই সত্যি।’ বলল হীসারের পালোয়ান। ‘এবার শোন আমার বাবার কথা।’

‘বছরে একবার করে আমার বাবা বনে যেত, কাঠ কেটে কেটে একশ’টা গাছের মত উঁচু করে জড় করত। সেই বিশাল কাঠের গাদা নিয়ে আসত গ্রামে। সারা বছর গোটা গ্রামের লোক জ্বালাত সেই কাঠ তবুও এক বছরে ফুরোত সে কাঠ, অর্ধেক কাঠ থেকেই যেত। সেই বাকি কাঠগুলো জড় করে আগুন জ্বালিয়ে দিত বাবা আর গ্রামবাসীদের বলত সেই আগুনের শিখা লাফ দিয়ে পেরোতে সাহস করে না কেউই, কেবল আমার বাবাই লাফ দিয়ে পেরোত সেই আগুনের শিখা, তারপর যেন কিছুই হয় নি এমনিভাবে আবার বনে যেত কাঠ কাটতে।

‘তোমার বাবা আমার পালোয়ান বাবার কথা শুনেছিল, আমার বাবার সঙ্গে শক্তি পরীক্ষায় নামার উদ্দেশ্যে একদিন এল আমাদের গ্রামে। ঐ দিনই আমার বাবা কাঠ কাটতে গিয়েছে বনে। তোমার বাবা অপেক্ষ করবে না ভেবে নিজেই গেল আমার বাবার খোঁজে। খানিক দূরে গিয়েই দেখে তার দিক এগিয়ে আসছে কাঠের এক পাহাড়, আর কাটা গাছের সবুজ ডালপালার আড়ালে চাপা পড়েছে কাঠুরে। সেই পাহাড়টা তোমার বাবাকে পেরিয়ে চলে গেল। তখন তোমার বাবা পিছন পিছন চলতে লাগল আর দড়ি দিয়ে বাঁধা কাঠের গোছার থেকে বেরিয়ে থাকা কাঠের টুকরোগুলো টেনে বার করে নেওয়ার চেষ্টা করতে লাগল। টানছে তো টানছেই পাহাড়টা কিন্তু থামে না, এগিয়েই চলেছে। শেষে সে আর খানিক জোরে টান দিতেই কাঠের গোছায় বাঁধা দড়িটা ছিঁড়ে গেল, সব কাঠ গড়িয়ে পড়ল মাটিতে।

‘তুই আমার কাঠ চুরি করছিস কেন? লজ্জা করে না?’ চেঁচিয়ে উঠল আমার বাবা।

‘তোমার কাঠ আমার কোন প্রয়োজন নেই।’ বলল তোমার বাবা। ‘আমার দরকার তোমাকে। তোমার মত পালোয়ানকেই খুঁজছি আমি।

লেখাটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন

আকর্ষণীয় মূল্য

এক বছর

৪৯৯

এক মাস

৯৯
মেয়াদ শেষে নতুন দামে নতুন করে গ্রাহক হতে হবে

যোগাযোগ করতে

+৮৮ ০৯৬০৬০৩৩৩৯৩
রবিবার–বৃহস্পতি: সকাল ১০টা–সন্ধ্যা ৬টা (সরকারি ছুটিরদিন ব্যতীত) অথবা ভিজিট করুন FAQ

You Might Also Like

Comments

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).


Get Newsletter

Featured News

Advertisement

Voting Poll (Checkbox)

Voting Poll (Radio)

Readers Opinion

Editors Choice