কামাল ভাইয়ের নাটক পরিচালনা

এ্যানুয়েল পরীক্ষা শেষ। সারাদিন অবসর। কি যে করব ভেবেই পাই না। সারাদিন খালি খালি বসে মোটেই ভালো লাগে না।

এমন সময় একদিন কামাল ভাই বলল: ফোকলা, একটা কাজ করলে হয় না?

আমি উৎসুক হয়ে উঠলাম: কি কাজ?

: ভাবছি, এখন তো সারাদিনই অবসর, একটা নাটক করলে হয় না?

: নাটক?

মন্টু হঠাৎ হেসে উঠে বলে বসল: তোমরা করবে নাটক, তবেই সেরেছে। তোমাদের দ্বারা যদি নাটক হয়—

কামাল ভাই ঘুষি বাগিয়ে বলে উঠল: পাজী কোথাকার। কেন হবে না শুনি?

মন্টু ভয়ে ভয়ে চুপ করে গেল।

আমি কামাল ভাইকে একটু উৎসাহ দিয়ে বললাম: তবে একটা নাটক সিলেকশন করে ফেলো।

ঝন্টু এতক্ষণ চুপ করেছিল। এবার সে একটু উৎসাহ দেখিয়ে বলল: সিরাজদ্দৌলা করলে কেমন হয়?

কামাল ভাই তাকে এক ধমক দিয়ে থামিয়ে দিল রাখ তোর সিরাজদ্দৌলা। ওসব নাটক পুরোনো হয়ে গেছে। নতুন কিছু কর।

আমি বললাম: কি ধরনের নাটক করতে চাও?

কামাল ভাই বলল: ঐতিহাসিক।

আমি বললাম: টিপু সুলতান কর।

কামাল ভাই বলল: উঁহু, হলো না। তুই বরং কতকগুলো নাটকের নাম বলে যা।

আমি এক এক করে বলে যেতে লাগলাম: তিতুমীর, শাজাহান, আকবর, মোগল-পাঠান।

কিন্তু কামাল ভাইয়ের কোন নাটকই পছন্দ হল না। বলল: উঁহু, ওসব নাটকে হবে না।

আমি রেগে গেলাম। বললাম: কোন নাটকই যদি তোমার পছন্দ না হয়, তবে কোন্ নাটক করবে? নিজে লিখবে নাকি?

কামাল ভাই বলল: হ্যাঁ, তাই লিখব।

আমি তো চমকে উঠলাম: তুমি লিখবে নাটক। যার ষোল আনাই লিখতে আঠারোটা বানান ভুল হয়, সেই তুমি কি না লিখবে নাটক, এ্যাঁ।

কামাল ভাই বলল: চুপ কর, আমি কি নাটক লিখতে পারি না নাকি?

আমি বললাম: তুমি অবশ্যি নাটক লিখলেও লিখতে পারো, কিন্তু সেটা আমরা পড়তে পারব কিনা, কে জানে?

কামাল ভাই বলল: কেন, পড়তে পারবিনে কেন?

আমি বললাম: মানে বানান-টানানগুলো একটু…

কামাল ভাই বলল: বানান-টানানগুলো কি?

: মানে একটু ইয়ে আর কি…

: ইয়ে কি রে? যা বলবার তাড়াতাড়ি বল?

আমি বুঝলাম ঘোর বিপদ। তাই তাড়াতাড়ি বলে বসলাম: মানে তুমি উঁচু ক্লাসে পড়তে কি না, তাই তোমার ঐ সব আধুনিক বানান যদি বুঝতে না পারি?...

কামাল ভাই আমার পিঠ চাপড়ে বলে উঠল: ওঃ, তাই বল।

এর পরের দিন কামাল ভাইকে আর বেরুতেই দেখলাম না। দু'দিন পরে কামাল ভাই যখন বেরুলো, তখন তাকে জিজ্ঞাসা করলাম: এ দু'দিন আস নি কেন?

: নাটক লিখছিলাম যে।

: নাটক শেষ হয়েছে?

: না, কিছু বাকী রয়েছে। আগামী রোববার তোদের দেখাব।

রোববার। সকাল বেলা। আমরা সবাই ঝন্টুদের রোয়াকে বসে রোদ পোহাচ্ছি। এমন সময় কামাল ভাই একগাদা কাগজ হাতে নিয়ে হাজির হল।

আমি বললাম: নাটক বুঝি?

কামাল ভাই বলল: হ্যাঁ, নাটক।

তারপর একটু থেমে বলল: যা একটা নাটক লিখেছি, তা কেউ কল্পনাও করতে পারেনি। দুশো বছরের মধ্যে এরকম নাটক কেউ লিখেছে কিনা, আমার সন্দেহ আছে।

কটু আবার ফোড়ন কাটল: ইংরেজীতে অনুবাদ করে পাঠিয়ে দাও না, নোবেল প্রাইজ পেয়ে যেতে পার।

কামাল ভাই হয়তো এতে রেগে যেত, কিন্তু তার আগেই আমি বলে উঠলাম: কেন, কামাল ভাই কি নোবেল প্রাইজ পেতে পারে না নাকি? তা যাক, তোমার নাটকটা একটু পড়ে দেখি ত।

নাটকের প্রথম কয়েকটা পাতা পড়েই বললাম: এ যে দেখছি পুরোনো একটা নাটকের সংক্ষিপ্ত সংস্করণ।

কামাল ভাই কথাটা বোধ হয় ভাল করে শুনতে পায় নি। তাই জিজ্ঞেস করল: কেমন হয়েছে রে?

আমি বললাম: খুব ভাল। মার্ভেলাস।

কামাল ভাই

লেখাটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন

আকর্ষণীয় মূল্য

এক বছর

৪৯৯

৯৯

এক মাস

৯৯

৩০

মেয়াদ শেষে নতুন দামে নতুন করে গ্রাহক হতে হবে

যোগাযোগ করতে

+৮৮ ০৯৬০৬০৩৩৩৯৩
রবিবার–বৃহস্পতি: সকাল ১০টা–সন্ধ্যা ৬টা (সরকারি ছুটিরদিন ব্যতীত) অথবা ভিজিট করুন FAQ

You Might Also Like

Comments

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).


Get Newsletter

Featured News

Advertisement

আজকের কুইজ

[কুইজে অংশ নিয়ে জিতে নিন এক মাসের ফ্রি সাবক্রিপশন]

এ সপ্তাহের জরিপ

Readers Opinion

Editors Choice