অতি-ছোট গল্প

দীপ-শিখা নিষ্কল্পভাবে জ্বলছিল। মনে হচ্ছিল, যেন অধীরভাবে কার প্রতীক্ষা করছে। আর আকুল আগ্রহই যেন অচঞ্চল করেছিল তাকে। একটু পরেই ধীরে ধীরে সে কাঁপতে লাগল। এসেছে, হাওয়া এসেছে। কাঁপুনি বেড়ে গেল তার। মনে হতে লাগল, হাওয়ার বাহুপাশে আত্মহারা হয়ে পড়েছে সে বুঝি।

দীপ-শিখা। ছেড়ে দাও, ও কি করছ?

হাওয়া। আমাকে ছেড়ে কি থাকতে পারবে তুমি? বিজ্ঞানীরা কি বলেছেন জানো?

দীপ-শিখা। কি?

হাওয়া। আমার মধ্যে না কি অক্সিজেন-নামে একরকম গ্যাস আছে। সেই গ্যাসই নাকি মূর্ত করেছে তোমাকে শিখা-রূপে। আমি না থাকলে, তুমিও থাকতে না।

দীপ-শিখা। ইস্—। কি করছ তুমি—

হাওয়ার বেগ বাড়ল। দীপ-শিখা কাঁপতে লাগল অসহায়ভাবে।


ঘরের আর এক কোণে।

"ছিঃ, কি করছ—"

"কি ভণ্ড তুমি! এইজন্যেই তো জেগে আছ!"

"ছাড়, ছাড়। ঘরে আলো রয়েছে, বড্ড লজ্জা করছে আমার—"

"আলোটা নিবিয়ে দাও তা হলে।"

একটি নিটোল সুন্দর মুখ এগিয়ে এল দীপ-শিখার কাছে।

একটি ফুৎকারে নিবে গেল দীপ-শিখা।

"বন্ড জোর হাওয়া আসছে। জানলাটা বন্ধ করে দি?"

"দাও—"

দড়াম করে বন্ধ হয়ে গেল জানলাটা।

You Might Also Like

Comments

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).


Get Newsletter

Featured News

Advertisement

Voting Poll (Checkbox)

Voting Poll (Radio)

Readers Opinion

Editors Choice