রণেশ দাশগুপ্তকে লেখা বাংলাদেশের ঐতিহাসিক পত্র

[গত ২৫শে জুন, ১৯৯৭ বাংলাদেশের লেখক, শিল্পী, সাংবাদিক তথা সর্বস্তরের, সর্বজন স্বীকৃত বুদ্ধিজীবীরা রণেশ দাশগুপ্তকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাবার জন্য যে আবেদন জানান তার অনুলিপি নীচে প্রকাশ করা হল।]

শ্রী রণেশ দাশগুপ্ত

শ্রদ্ধাভাজনেষু

বাংলাদেশে আপনার নবীন-প্রবীণ অগণিত অনুরাগীজনের শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করুন। এদেশের মানুষের সুখ-দুঃখ, হাসিকান্না, আনন্দবেদনার সঙ্গে নিবিড়ভাবে জড়িত থেকে আপনার আদর্শ-উজ্জ্বল ত্যাগী সুদীর্ঘ সংগ্রাম আমরা সর্বদা শ্রদ্ধাভরে স্মরণ করি। পাকিস্তানি যুগের সূচনা থেকে বাঙালি জাতির মুক্তিচেতনা পরিপুষ্ট করতে, জেল-জুলুম-নিপীড়ন হাসিমুখে উপেক্ষা করে আপনি যে জীবনসংগ্রামে ব্রতী ছিলেন তা আমাদের কাছে অশেষ প্রেরণাদায়ক হয়ে আছে। আপনার বিপুল পঠন-পাঠন ও গভীর জীবন জিজ্ঞাসার পরিচয়বহ রচনাসমূহ আমাদের সাহিত্য ও শিল্পচেতনাকে বিশেষ পরিপুষ্টি যুগিয়েছে।

সর্বজনপ্রিয় রণেশদা, আপনি দীর্ঘদিন যাবৎ যে স্বেচ্ছানির্বাসন বেছে নিয়েছেন তার অবসান ঘটাবার জন্য আমরা আজ ভালোবাসার দাবি নিয়ে উপস্থিত হয়েছি। আপনার সজীব মনের উত্তাপে এদেশের অগণিত মানুষ বিশেষভাবে নবীন প্রজন্মের সাহিত্য ও সমাজমনস্ক তরুণেরা উদ্দীপিত হোক, এটা আমাদের বিশেষ কামনা। দেশবাসীকে যেভাবে বহুকাল বহুদিক দিয়ে আপনি ঋণী করে রেখেছেন সেই দায় পরিশোধের সামান্য প্রয়াস হিসেবে আপনাকে আমরা আবার আমাদের মধ্যে পেতে চাই। আপনার ৮৬ বৎসরের সজীব মনের সঙ্গে বয়সদংশিত শরীরের সাযুজ্য যে ঘটছে না সেটা আমরা জানি। তাই আপনার শরীর ও মনের উপযোগী যে রকম ব্যবস্থাধীন আপনি থাকতে আগ্রহী হবেন সেটা আমরা সম্পন্ন করবো। এ বিষয়ে আপনার অভিমত শিরোধার্য করে আপনাকে বাংলাদেশের বুকে প্রত্যাবর্তনের জন্য আমরা গোটা দেশবাসীর পক্ষে আকুল আবেদন জানাচ্ছি। ইতিমধ্যে আপনার প্রত্যাবর্তন-কামী নাগরিকজনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সভায় মিলিত হয়েছিল এবং সমবেত সকলজনের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা আপনার সমীপে উপস্থিত হয়েছি। আমাদের এই প্রাণের ডাকে অনুকুল সাড়া দেবেন সেই প্রত্যাশা আমাদের রইলো।

তারিখ: ঢাকা, ২৫ জুন, ১৯৯৭

বেগম সুফিয়া কামাল, শওকত ওসমান, কবীর চৌধুরী, নীলিমা ইব্রাহীম, শামসুর রাহমান, আনিসুজ্জামান, কলিম শরাফী, বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, সন্তোষ গুপ্ত, মাজহারুল ইসলাম, সরদার ফজলুল করিম, তোয়াব খান, কাইয়ুম চৌধুরী, আব্দুল্লাহ আল মুতী শরাফুদ্দিন, আহমেদুল কবির, বজলুর রহমান, শওকত আলী, সন্‌জীদা খাতুন, ইমদাদ হোসেন, সৈয়দ আকরম হোসেন, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সিরাজুল ইসলাম চৌধুরী, শামছুল হুদা হারুন, ওয়াহিদুল হক, কাজী শাহেদ আহমেদ, দ্বিজেন শর্মা, দেবদাস চক্রবর্তী, আলী আজগর, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, রফিক আজাদ, আসাদ চৌধুরী, মহম্মদ নুরুল হুদা, হায়ৎ মাহমুদ, শফি আহমেদ, সেলিনা হোসেন, শামসুজ্জামান খান, সুব্রত বড়ুয়া, সৈয়দ হাসান ইমাম, মো. হোসেন মনসুর, আরিফিন সিদ্দিক, কাজী আরেফ আহমেদ, নির্মল সেন, অজয় রায়, বেবী ইসলাম, নওয়াজেশ আহমেদ, ফয়েজ আহমেদ, রামেন্দু মজুমদার, আলী যাকের, আসাদুজ্জামান নুর, ফেরদৌসী মজুমদার, সারা যাকের, শমী কায়সার, মহিউদ্দিন শাকের, বাদল রহমান, তানভীর মোকাম্মেল, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, দেবপ্রসাদ দেবনাথ, গোলাম কুদ্দুছ, মাহমুদ সেলিম, আব্দুল আজিজ, ইকবাল সোবহান চৌধুরী, এম. আনিসুজ্জামান, সৈয়দ আনোয়ারুল হক, পান্না কায়সার, শ্যামলী নাসরীন চৌধুরী, আবেদ খান, কামাল লোহানী, শুভ রহমান, শামসুদ্দীন, আবীর হাসান, শওকত আনোয়ার, আলতাফ মাহমুদ, নিয়ামত হোসেন, শাহেদ কামাল, মোস্তাক হোসেন, নজিবুল হাকিম সোহেল, সৈয়দ আজিজুল হক, আনিসুর হক, সাজ্জাদ শরিফ, মতিউর রহমান, আবদুল কাইয়ুম, বিভুরঞ্জন সরকার, শহীদ ইসলাম, মামুনুর রশীদ, মালেকা বেগম, আয়েশা খানম, বেলা নবী, রফিকুন নবী, হামিদুজ্জামান, সমরজিৎ রায় চৌধুরী, আবু তাহের, হুসেন খান, প্রাণেশ কুমার মণ্ডল, মাহমুদুল হক, আবুল বরাত আলভী, শহীদ কবীর, মোহাম্মাদ কিবরিয়া, আবু ইসহাক, সমুদ্র গুপ্ত, যতীন সরকার, আলী আনোয়ার, আবুল মোমন, কাজী আবদুল বাসেত, নজরুল ইসলাম, এনামুল হক, সাইয়িদ আতীকুল্লল্লাহ, এখলাছ উদ্দিন আহমেদ, আসলাম সানী, রবিউল হুসাইন, বেলাল বেস, শাহরিয়ার কবির, আবু বকর

লেখাটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন

আকর্ষণীয় মূল্য

এক বছর

৪৯৯

এক মাস

৯৯
মেয়াদ শেষে নতুন দামে নতুন করে গ্রাহক হতে হবে

যোগাযোগ করতে

+৮৮ ০৯৬০৬০৩৩৩৯৩
রবিবার–বৃহস্পতি: সকাল ১০টা–সন্ধ্যা ৬টা (সরকারি ছুটিরদিন ব্যতীত) অথবা ভিজিট করুন FAQ

You Might Also Like

Comments

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).


Get Newsletter

Featured News

Advertisement

Voting Poll (Checkbox)

Voting Poll (Radio)

Readers Opinion

Editors Choice