বিজ্ঞানের ইতিহাস প্রসঙ্গে

“বিজ্ঞানের ইতিহাস' কথাটি আমাদের দেশের বিজ্ঞান- শিক্ষার্থী ও বিজ্ঞান-কর্মীদের কাছে নিত্যন্ত অপরিচিত অথবা অত্যন্ত স্বল্প-পরিচিত একটি বিষয়। পাঠ্যসূচীর অন্তর্গত বিষয়াবলীর বাইরে বিজ্ঞান-বিষয়ক গ্রন্থ ও রচনা বলতে আমরা প্রধানত বিভিন্ন আবিষ্কারের কাহিনী কিংবা বিশ্বখ্যাত বিজ্ঞানীদের জীবনী ইত্যাদিই বুঝে থাকি। তৎসঙ্গে সরস ভঙ্গিতে লেখা মৌলিক বৈজ্ঞানিক বিষয়ও মাঝে-মধ্যে আমাদের পাঠের অন্তর্ভূক্ত হয়ে থাকে ৷ কিন্তু ‘বিজ্ঞানের ইতিহাস' বলতে বিজ্ঞানচর্চার ধারাবাহিকতার যে ব্যাপ্তি বুঝানো হয় তা এ ধরনের গ্রন্থে বা রচনায় বিধৃত হওয়া সম্ভব নয়। অন্যদিকে বৈজ্ঞানিক আবিষ্কার কাহিনীর আখ্যানমূলক বর্ণনাও ইতিহাস হিসেবে গণ্য হতে পারে না, কেননা ইতিহাসচর্চা, বর্তমানকালে গৃহীত অর্থে, মূলত ঘটনাবলী ও তথ্যাদির কোন আনুপূর্বিক সন্নিবেশ নয়, বরং তা সামগ্রিক আর্থ-সামাজিক কাঠামো তথ। দেশ-কাল ও জনগোষ্ঠীর জীবনাচরণ ও জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সাথে সম্পর্কিত এক গভীর অর্থবহ অনুসন্ধান যা অতীত থেকে উৎসারিত হয়ে বর্তমানের মধ্য দিয়ে ভবিষ্যৎ পর্যন্ত প্রসারিত হয়। ‘বিজ্ঞানের ইতিহাস' বলতে আমরা তাই যেমন বৈজ্ঞানিক আবিষ্কার ও উদ্ভাবন এবং বিজ্ঞানমুখী চিন্তাচেতনার ধারাবাহিক ক্রম প্রসারের বিশ্লেষণাত্মক বিবরণ বুঝি, তেমনি তা আবার আমাদের সমকালীন বিজ্ঞান ও প্রযুক্তির আলোকে নিসর্গ ও বস্তুর গ্রহণযোগ্য ব্যাখ্যার ঐতিহাসিক ক্রমবিকাশের দিকটিই নির্দেশ করে। ফলে বিজ্ঞানের ইতিহাসের যৌক্তিক অনুসরণ ও অনুধাবন বর্তমান কালের বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি-পরিকল্পনাকে ভবিষ্যতের প্রয়োজনমুখী করে গড়ে তোলার ভিত হিসেবে কাজ করতে পারে। তবে অবশ্যই এই সম্পর্কের সূত্র নির্ণয় অভিনিবেশ অধ্যয়ন ও বাস্তব অভিজ্ঞতার নির্মোহ প্রতিফলন দাবি করে সবচেয়ে বেশি। কারণ এ সূত্র নির্ণয়ের মধ্যেই নিহিত রয়েছে যথার্থ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অর্জনের প্রাথমিক প্রয়াস।

আমাদের বিজ্ঞানচর্চ। ও বিজ্ঞানবিষয়ক রচনাবলীর সমগ্র পরিমণ্ডলে বিজ্ঞানের ইতিহাস প্রসঙ্গটি কোথাও তেমন গুরুত্ব সহকারে উল্লেখিত হয়নি। সম্ভবত এ কারণেই সাহিত্য, সামাজিক বিজ্ঞান ইত্যাদির পাঠক্রমে ঐতিহাসিক ধারাবাহিকতার পরিচয় লাভ ও তার প্রাসঙ্গিক বিচার অন্তর্ভুক্ত থাকলেও বিজ্ঞান-শিক্ষার ক্ষেত্রে সচেতন ঐতিহাসিক ধারাবাহিকতা অনুসরণের তাৎপর্য সম্পর্কে অবহিত করার কোনো প্রয়াস பி যাবৎ পরিলক্ষিত হয়নি ৷ অতএব বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিভিন্ন আবিষ্কার ও উদ্ভাবনকে আমরা যত বেশি ব্যক্তিক প্রতিভার স্বাতন্ত্র্য ও সাফল্যের দৃষ্টিকোণ থেকে দেখতে অভ্যস্ত হয়েছি, ততখানি গুরুত্ব সহকারে মানব-সমাজের যুক্তিবাদিতা ও অভিজ্ঞতার ক্রমপ্রসারণের মৌলিক ফসল হিসেবে গ্রহণ করতে অভ্যস্ত হয়ে উঠিনি। কিংবা কখনো শিথিলভাবে এই ক্রমবিকাশ-সংশ্লিষ্টতা স্বীকার করে নিলেও এতদ- সংশ্লিষ্ট ঐতিহাসিক, সামাজিক পরিপ্রেক্ষিতের বিষয়টিকে তেমন তাৎপর্যবহ বলে স্বীকার করে নিইনি। এ কারণেই বিভিন্ন সময়ে, আমার মনে হয়েছে, আমাদের বিজ্ঞানচর্চার মৌলিক বিকাশের ক্ষেত্রে পর্বত-প্রমাণ প্রতিবন্ধকতার অন্যতম কারণ হচ্ছে বিজ্ঞানের ক্রমোন্নতি-সম্পর্কিত ইতিহাস-চেতনা সম্পর্কে আমাদের এই অতুলনীয় নিস্পৃহতা।

প্রসঙ্গত একটি কথা এখানে উল্লেখ করতে হয় যে, এ-যাবৎ বাংলা ভাষায় বিজ্ঞানের কোনো যথার্থ ইতিহাস গ্রন্থ রচিত হয়নি এবং বিজ্ঞান-বিষয়ক বাহবা-ধন্য রচনাসমূহের প্রায় সিংহভাগই, মুলত, যথার্থ বিচারে বিজ্ঞানবিষয়ক ঘটনা ও তথ্যের শিশুতোষ পরিবেশনার মাঝেই সীমাবদ্ধ। অর্থাৎ বৈজ্ঞানিক রচনা হিসেবে পরিগণিত আমাদের অধিকাংশ রচনার পরিমণ্ডল আমরা সীমিত করে রেখেছি বৈজ্ঞানিক আবিষ্কার ও উদ্ভাবন-এর আখ্যান বর্ণনার মধ্যেই ৷ ফলে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও সচেতনতার নির্দেশক রচনা যেমন রচিত হয়নি, তেমনি বিরল দু'একটি ক্ষেত্রে তার সম্ভাবনা দেখা গেলেও আমরা তাকে যুক্তিহীন অবহেলায় অংকুরেই ধ্বংস করে দিয়েছি। অথচ বিজ্ঞানমনস্কতা তথা বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা সৃষ্টির জন্য বিজ্ঞান-চিন্তার সাবালকত্ব অর্জন বৈজ্ঞানিক প্রয়াসের পক্ষে একটি প্রয়োজনীয় পূর্বশর্ত হিসেবে চিহ্নিত হওয়াই বাঞ্ছনীয়। অন্যথায় সমস্ত আনু- ষঙ্গিক উদ্দীপনা সত্ত্বেও পাঠক্রম অনুসারী বিজ্ঞান অধ্যয়ন ও প্রথাগত বৃত্তাবদ্ধ বিজ্ঞানচর্চা একটি তাৎপর্যহীন ও লক্ষ্যহীন প্রয়াসে পর্যবসিত হওয়ার সম্ভাবনা থাকে সর্বাধিক। বিজ্ঞান কোনো স্বয়ন্ত বস্তু নয়। আদিম যুগে মানুষ তার জীবনধারণ ও জীবন-প্রক্রিয়ার প্রয়োজনীয় ক্রমবিকাশের কারণেই অর্জন করেছিল আদিম প্রযুক্তি- জ্ঞান। অতঃপর

লেখাটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন

আকর্ষণীয় মূল্য

এক বছর

৪৯৯

এক মাস

৯৯
মেয়াদ শেষে নতুন দামে নতুন করে গ্রাহক হতে হবে

যোগাযোগ করতে

+৮৮ ০৯৬০৬০৩৩৩৯৩
রবিবার–বৃহস্পতি: সকাল ১০টা–সন্ধ্যা ৬টা (সরকারি ছুটিরদিন ব্যতীত) অথবা ভিজিট করুন FAQ

You Might Also Like

Comments

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).


Get Newsletter

Featured News

Advertisement

Voting Poll (Checkbox)

Voting Poll (Radio)

Readers Opinion

Editors Choice