বই
ঠাকুরমা'র ঝুলি
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সংকলিত ঠাকুরমা’র ঝুলি বাংলা রূপকথার এক ঐতিহাসিক ভাণ্ডার। ১৯০৭ সালে প্রকাশিত এই বইটি গ্রামীণ বাংলার মুখে মুখে ঘুরে বেড়ানো গল্পগুলোকে ছাপার অক্ষরে তুলে এনেছে—যেখানে আছে রাজকন্যা, রাক্ষস, পঙ্খিরাজ, আর বাংলার লোকজ কল্পনার অপার সৌন্দর্য। শিশুদের মনোরঞ্জনের পাশাপাশি এটি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক মূল্যবান দলিল।
-
এক রাজার সাত রাণী। দেমাকে, বড়রাণীদের মাটিতে পা পড়ে না। ছোটরাণী খুব শান্ত। এজন্য রাজা ছোটরাণীকে সকলের চাইতে বেশি ভালবাসিতেন। কিন্তু, অনেক দিন পর্যন্ত রাজার ছেলেমেয়ে হয় না। এত বড় রাজ্য, কে ভোগ করিবে? রাজা মনের দুঃখে থাকেন।
এইরূপে দিন যায়। কতদিন পরে,—ছোটরাণীর ছেলে হইবে। রাজার মনে, আনন্দ ধরে না; পাইক-পিয়াদা ডাকিয়া, রাজা, রাজ্যে ঘোষণা করিয়া দিলেন,—"রাজা রাজভাণ্ডার খুলিয়া দিয়াছেন, মিঠাইমণ্ডা মণি-মাণিক যে যত পার, আসিয়া নিয়া যাও।
বড়রাণীরা হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল। রাজা আপনার কোমরে, ছোটরাণীর কোমরে, এক সোনার শিকল বাঁধিয়া দিয়া, বলিলেন,—"যখন ছেলে হইবে, এই শিকলে নাড়া দিও, আমি আসিয়া ছেলে দেখিব!" বলিয়া, রাজা, রাজদরবারে গেলেন।
ছোটরাণীর ছেলে
Page 1 of 1
ক্যাটাগরি
আর্কাইভ
Stay Connected
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.