রাবণ
রাবণের কথা তোমরা সকলেই জান । রাবণের পিতার নাম বিশ্রবা, মায়ের নাম কৈকসী। বিশ্রবা পরম ধার্মিক মুনি ছিলেন। রাবণ আর তাঁহার ভাই বোনেরা জন্মিবার পূর্বেই তিনি বলিয়াছিলেন যে, ‘ইহাদের সকলের ছোটটি খুব ধার্মিক হইবে, আর সকলেই ভয়ঙ্কর দুষ্ট রাক্ষস হইবে।’
মুনি যাহা বলিয়াছিলেন তাহাই হইল। রাবণ, কুম্ভকর্ণ আর তাহাদের বোন সূর্পণখা, ইহাদের এক একটা এমনি বিকট আর দুষ্ট রাক্ষস হইল যে কী বলিব।
ইহাদের ছোট ভাই বিভীষণও রাক্ষস ছিল বটে, কিন্তু সে যারপরনাই ভাল লোক ছিল।
রাবণের দশটা মাথা আর কুড়িটা হাত ছিল। দাঁতগুলো ছিল থামের মত বড় বড়। চুলগুলি আগুনের শিখার মত লাল, আর শরীরটা ছিল কালো পর্বতের মত বিশাল। তাহার জন্মের সময় পৃথিবী কাঁপিয়াছিল, সূর্য ময়লা হইয়া গিয়াছিল আর সমুদ্রের জল তোলপাড় হইয়া উঠিয়াছিল। দশটা মাথা দেখিয়া তাহার পিতা তাহার নাম রাখিয়াছিলেন ‘দশগ্রীব’। উহাই উহার আসল নাম, রাবণ নাম পরে হইয়াছিল।
ছেলেবেলায় রাবণ ভাইদিগকে লইয়া দশ হাজার বৎসর ভয়ঙ্কর তপস্যা করিয়াছিল। এই দশ হাজার বৎসর সে আহার করে নাই। এক এক হাজার বৎসর যাইত, আর নিজের এক একটি মাথা কাটিয়া সে আগুনে আহুতি দিত। নয় হাজার বৎসরে নয়টি মাথা সে এইরূপ করিয়া আগুনে দিল। তারপর দশ হাজার বৎসর পূর্ণ হইল, যেই সে তাহার বাকি একটি মাথাও কাটিতে যাইবে, অমনি ব্রহ্মা আসিয়া বলিলেন, ‘দশগ্রীব, আমি খুশি হইয়াছি, এখন তুমি বর লও।’
দশগ্রীব বলিল, ‘আমাকে অমর করিয়া দিন।’ ব্রহ্মা বলিলেন, ‘সেটি হইবে না, অন্য বর লও।’ দশগ্রীব বলিল, ‘তবে এই বর দিন যে, দানব, দৈত্য, যক্ষ, নাগ, পক্ষী ইহাদের কেহই আমাকে মারিতে পারিবে না।’ ব্রহ্মা বলিলেন, ‘তাহাই হইবে। তাহা ছাড়া তোমার যে মাথাগুলি কাটিয়া দিয়াছ তাহাও ফিরিয়া পাইবে, ইহার উপর আবার যখন যে রূপ তোমার ইচ্ছা হয়, তেমনি চেহারা ধরিতে পারিবে।’
কুম্ভকর্ণ আর বিভীষণও এই দশ হাজার বৎসর খুব তপস্যা করিয়াছিল, সুতরাং ব্রহ্মা তাহাদিগকেও বর দিতে গেলেন। বিভীষণ বলিল, ‘আমাকে দয়া করিয়া এই বর দিন যে, আমার ধর্মে মতি থাকে।’ এ কথায় ব্রহ্মা অতিশয় তুষ্ট হইয়া তাহাকে সে বর তো দিলেনই, তাহা ছাড়া তাহাকে অমর করিয়া দিলেন।
কুম্ভকর্ণকে বর দিবার সময় দেবতারা ব্রহ্মাকে বলিলেন, ‘প্রভু, এমন কাজ করিবেন না, এ বেটা বর পাইলে আমাদের সকলকে খাইয়া ফেলিবে। এর মধ্যেই কতজনকে ধরিয়া খাইয়াছে!’
তাই তো, এখন তবে কী করা যায়? তপস্যা করিয়াছে, কাজেই বর দিতেই হইবে, আবার বর দিলেই বিপদের কথা। তখন ব্রহ্মা বুদ্ধি করিয়া সরস্বতীকে কুম্ভকর্ণের মুখের ভিতর ঢুকাইয়া দিলেন।
সরস্বতী ঢুকিতেই তাহার মাথায় কি গোল লাগিয়া গেল, আর বেচারা ঠিক করিয়া কথা কহিতে পারিল না। ব্রহ্মা বলিলেন, ‘কুম্ভকর্ণ, কী চাই?’ কুম্ভকর্ণ বলিল, ‘আমি খালি ঘুমাইতে চাই। ছয় মাস ঘুমাইয়া একদিন উঠিয়া খাইব।’ ব্রহ্মা বলিলেন, ‘বেশ কথা, তাই হোক।’ এই বলিয়া ব্রহ্মা দেবতাদিগকে লইয়া চলিয়া গেলেন, আর কুম্ভকর্ণ মাথা চুলকাইতে চুলকাইতে ভাবিল, ‘তাই তো! এটা কী করিলাম? দেবতা বেটারা আমাকে ফাঁকি দিয়া গেল নাকি?’
যা হোক, আমরা দশগ্রীবের কথা বলিতেছি। সে তো বর পাইয়া নিতান্তই ভয়ঙ্কর হইয়া উঠিল, এখন আর কেহ তাহার কোন কথায় ‘না’ বলিতে ভরসা পায় না। দশগ্রীবের এক দাদা ছিলেন, তাঁহার নাম কুবের। তিনিও বিশ্রব্য মুনির পুত্র, তাঁহার মাতা ভরদ্বাজ মুনির কন্যা দেববর্ণিনী। কুবের লঙ্কায় বাস করিতেন। দশগ্রীব তাঁহাকে বলিয়া পাঠাইল, ‘দাদা, লঙ্কাপুরীখানি আমাকে ছাড়িয়া দাও।’
কাজেই তখন কুবের আর কী করেন? ভালোয় ভালোয় না দিলে জোর করিয়া কাড়িয়া নিবে। তাহার চেয়ে তিনি কৈলাস পর্বতে গিয়া বাস
লেখাটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
এক বছর
৳৯৯
এক মাস
৳৩০
রেজিস্ট্রেশন করা নেই? রেজিস্ট্রেশন করে ৭ দিন বিনামূল্যে ব্যবহার করুন
যোগাযোগ করতে
Leave A Comment
Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).


Comments