-
তারাপদ পান
মহাভারত
মহাকাব্য অপেক্ষা ‘ইতিহাস’ হিসাবে মহাভারতের প্রসিদ্ধি সর্বাধিক। রবীন্দ্রনাথ-এর কথায়: ‘ইহা একটি জাতির স্বরচিত স্বাভাবিক ইতিহাস!’ তাঁর মতে আর্যসমাজে যত কিছু জনশ্ৰুতি ছড়িয়ে ছিল, ব্যাসদেব সেগুলিকে একত্রিত করেছিলেন। ‘জনশ্রুতি নহে, আর্যসমাজে প্রচলিত সমস্ত বিশ্বাস, তর্কবিতর্ক ও চারিত্রনীতিকেও তিনি এই সঙ্গে এক করিয়া একটি জাতির সমগ্রতার এক বিরাট মূর্তি এক জায়গায় খাড়া করিলেন। ইহার নাম দিলেন মহাভারত।’ শুধু তাই নয়। ‘মহাভারত অতি প্রাচীন সমাজ ও নীতি বিষয়ক তথ্যের অনন্ত ভাণ্ডার।’ অর্থাৎ মহাভারতে আমরা সুপ্রাচীন সমাজের এবং তৎকালীন সভ্যতার একটা স্পষ্ট বিবরণ বা চিত্র পাচ্ছি। এবং তা থেকে সে-যুগের চলমান জীবনের প্রকৃতি উপকরণ ইত্যাদির পরিচয়ও পাই। সমাজতথ্যের এহেন অনন্ত ভাণ্ডার
-
জুলি ম্যাকক্রিডি লন্ডনে থাকেন। যুক্তরাজ্যের মিডিয়া কনসালট্যান্ট। বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের উদ্যোগে গত সপ্তাহে আয়োজিত নারী সাংবাদিকদের প্রশিক্ষণ ও কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে তিনি যোগ দেন। তাঁকে জিজ্ঞেস করেছিলাম, ঢাকা তাঁর কাছে কেমন লাগছে। তিনি বললেন, খুব ভালো। এখানে একঝাঁক সুন্দর তরুণ মেয়ে শত ঝুঁকি নিয়ে সাংবাদিক হিসেবে কাজ করছেন, এটা তিনি ভাবতেও পারেননি। তাঁর এই না ভাবতে পারার পেছনে একটা কারণ আছে। রিসোর্স পারসন হিসেবে দাওয়াত পেয়ে তিনি খুশি হয়েছিলেন, তবে ঢাকায় আসা কতটা সমীচীন হবে তা নিয়ে তাঁদের পরিবারে নাকি কিছু আলোচনা হয়েছিল। তাঁরা উদ্বিগ্ন ছিলেন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। কিন্তু এখানে আসার পর তিনি দেখলেন পরিস্থিতি সাধারণ
-
১৯৭১-এর ১৬ ডিসেম্বর বিজয় আসে বাংলাদেশে। বিজয়ের এই অলৌকিক আনন্দের মূল্য ছিলো মহান আত্মত্যাগ, দেশপ্রেম আর অসীম সাহসের এক অনুপম সমাবেশ। দীর্ঘ নয় মাস ধরে চলে মুক্তিযুদ্ধ...বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়। আর এর পেছনে দেশের অগণিত মানুষের ভূমিকাকে যেমন খাঁটো করে দেখা যাবে না, তেমনি খাটো করা যাবে না এদেশে জন্ম নয় এমন কিছু মানুষের অবদানও। জন্মগতভাবে বিদেশী হলেও, দেশের সেই অক্লান্ত সংগ্রামের সময়ে তারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন অপার মমতায়।
তাদের কেউ লড়েছেন শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে, কেউ বা কূটনৈতিক ভাবে, কেউ বা আবার হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। স্বাধীনতার ৪৪তম বার্ষিকীতে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই লাল-সবুজের সেইসব অকৃত্রিম বন্ধুদের। আমি সংক্ষিপ্তভাবে
-
সংবাদপত্রের পূর্ণস্বাধীনতা পাকিস্তানে কোনো কালে ছিলো না। গত তেরো বছরের সামরিক শাসনের পূর্বে তথাকথিত গণতান্ত্রিক শাসনের কালেও না। কেননা, পাকিস্তান নির্মাতাগণ দেশে ঐক্য আনতে চেয়েছিলেন সত্যকে চাপা রেখে, তবু বাংলা দেশের সংস্কৃতি ও রাজনীতিক্ষেত্রে স্বল্পকালের মধ্যে যে বিপুল পরিবর্তন সূচিত হয়েছে অত্যন্ত স্বাভাবিকভাবেই পত্রপত্রিকা তাতে একটা সুবৃহৎ ভূমিকা নিয়েছে। বস্তুতপক্ষে, গণমাধ্যম হিশেবে পত্রপত্রিকা সকল দেশেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, পূর্ব বাংলাতেও করেছে। বরং বলা যেতে পারে স্বাভাবিকের চেয়ে বেশিই করেছে। কেননা অধুনালুপ্ত পাকিস্তানের অন্য দুটি গণমাধ্যম বেতার ও টেলিভিশন ছিল পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে। এ দুটি প্রতিষ্ঠান জনগণের আশা-আকাঙ্ক্ষাকে প্রতিফলিত, লালিত অথবা উৎসাহিত করেনি, সারাক্ষণ সরকারি প্রচারেই আত্মনিয়োগ করেছে। কিন্তু মানুষ
-
“That in the year 1921 the said Communist International determined to establish a branch organisation in British India, and the accused Sripad Amrit Dange, Shaukat Usmani and Muzaffar Ahmad entered into a Conspiracy with certain other persons to establish such branch Organisations with a view to deprive the King Emperor of his sovereignty of British India.”
১৯২৯ সালের মার্চ মাসে মিরাটের জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ভারত গভর্নমেন্ট মিরাট কমিউনিস্ট ষড়যন্ত্র মোকদ্দমা দায়ের করতে গিয়ে যে দরখাস্ত দাখিল করেছিল ওপরের উদ্ধৃতি তা থেকে নেওয়া হয়েছে। ১৯২৪ সালের মার্চ মাসে কানপুরের জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে কানপুর কমিউনিস্ট ষড়যন্ত্র মোকদ্দমা দায়ের করতে গিয়েও ভারত গভর্নমেন্ট
Page 1 of 1
ক্যাটাগরি
Stay Connected
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.