অন্য দৃষ্টিকোণ থেকে দুই বাংলা

লেখক: গৌরী আইয়ুব দত্ত

বাংলা দেশ নিয়ে এই যাতামাতি, মুজিবর রহমানকে নিয়ে এই উচ্ছ্বাস পশ্চিম বাংলার অনেক মুসলমান পছন্দ করছেন না। এই নিয়ে বহু প্রশ্ন, কিছু বিদ্রুপ কিছু বা হতাশা মিশ্রিত মন্তব্য শুনতে পাই। কিন্তু হিন্দু সমাজের পক্ষে এটা বোঝা কি খুব কঠিন যে পাকিস্তান ধসে পড়ার অর্থ ভারতীয় হিন্দু-মুসলমান উভয়ের কাছে এক হতে পারে না? এই উপমহাদেশে রাজাগোপালাচারী কিংবা জয়প্রকাশ নারায়ণের মতো গুটি দুই চার মানুষ ছাড়া আর প্রায় কোনো হিন্দুই পাকিস্তানকে মনে মনে মেনে নেননি। ফলে আজ যথন পাকিস্তানের বুনিয়াদ উলে উঠেছে তখন মুখ্যত সেই কারণেই হিন্দুরা খুশি এ কথা গোপন করে লাভ নেই। তবু বাঙলা দেশের একটা বিরাট জনসংখ্যা আরও একটি কারণে খুশি: পূর্ব বাংলার বাঙালী মুসলমান ফিরেছে আজ মায়ের ডাকে। একদিন যে বাঙালী মুসলমান বলতেন 'হিন্দুর সাহিত্যে আমাদের স্থান নেই' সেই মুসলমানই আজ হিন্দুর লেখা গান গেয়ে মৃত্যুকে পর্যন্ত বরণ করছেন বাঙালীত্বকে বাঁচিয়ে রাখবার আশায়। এরপর এই বাংলার অধিকাংশ হিন্দুরও হৃদয়ে টান পড়বে এতো বলাবাহুল্য।

কিন্তু পশ্চিম বাংলার মুসলমানের প্রতিক্রিয়া ঠিক এক একই রকম না হলে বিশ্বয়ের কিছু নেই। যে সব মুসলমান দেশ ভাগ হবার পরও নানা কারণে এদিকেই থেকে গিয়েছিলেন তাঁদের মধ্যে অধিকাংশেরই মনে পাকিস্তান সম্বন্ধে একটা দরদ, 'একটা প্রত্যাশা স্বভাবতই ছিল যা কোনো হিন্দুর মনে থাকা সম্ভব নয়। এখানে আবার একটা দাঙ্গা বাধলে হয়ত শেষ পর্যন্ত যেখানেই চলে যেতে হবে। এখানে চাকরীর বাজারে যে তীব্র প্রতিযোগিত। তাতে 'ব্যর্থকাম হলে হয়ত ঢাকা চট্টগ্রাম কি খুলনার ছেলের একট চাকরী মিলবে। এদিকে মেয়ের জন্য উপযুক্ত পাত্র না পাওয়া গেলেও ওদিকে নিশ্চয়ই পাওয়া যাবে। এই অবস্থায় পাকিস্তান সম্বন্ধে কি করে এদিককার মুসলমানের মন বিরূপ হতে পারে? পশ্চিম বাংলার বহু মুসলমানের কাছে তাই পূর্ব পাকিস্তান একটা ভরসা, একটা আশ্রয়ের মতো ছিল। অতএব পাকিস্তান ধসে পড়ছে। দেখে এদিককার মুসলমান যে বিচলিত বিভ্রান্ত এমন কি ক্রুদ্ধও বোধ করতে পারেন। এটা প্রত্যাশিত।

কিন্তু প্রত্যাশিত হলেও যুক্তিযুক্ত নয়, মঙ্গলকরও নয়। 'বাংলা দেশে' অর্থাৎ সেদিনের পূর্ব পাকিস্তানে ২৩ বছর ধরে যা ঘটেছিল তার খবর হিন্দু-মুসলমান নির্বিশেষে এদিকে কেউই আমরা তেমন রাখিনি। ফলে আজ যখন বিস্ফোরণের মত এসে এত বড়ো ঘটনাটা আমাদের চমকে দিল তখন একদল উল্লসিত, একদল বিমর্ষ, বিভ্রান্ত। যারা উল্লসিত তারাও যে সবাই অন্তরে অন্তরে উল্লসিত তা নয়, যাঁরা বিভ্রান্ত হয়েছেন তারাও মনে হয় ব্যাপারটাকে যথাযথ বুঝতে পারছেন না।

এই বাংলায় যে-সব মুসলমান যাঁরা আজ আশাহত ও উদভ্রান্ত বোধ করছেন, যাঁর। বলছেন মুজিবর রহমানের অসহিষ্ণুতা ও হঠকারিতা বাঙালী মুসলমানের সর্বনাশ ডেকে এনেছে, যাঁরা বাঙালী উচ্ছ্বাস দেখে দ্বিগুণ সন্দিগ্ধ হয়ে 'বাংলা দেশের' এই মহান অন্দোলনকে সমর্থন করতে পারছেন না, তাঁদের কাছে আমার এই সবিনয় নিবেদন কেন এই বাংলার মুসলমানেরও পায়ের তলার মাটি 'আজও কেঁপে উঠেছে তা আমি বুঝতে পারি, বুঝতে পারি কেন সর্বান্তঃকরণে তাঁরা মুজিবর রহমানের জয়যাত্রাকে আর্শীবাদ করতে পারেননি। কারণ তাঁদের একটি বড়ো আশার বাসা ভেঙে গেছে। এবং তাঁরা মনে করছেন এমনভাবে তা ভেঙে দেবার স্বপক্ষে যথেষ্ট যুক্তি ছিল না।

কিন্তু রাষ্ট্র ও সমাজের স্বাভাবিক বিবতনের অমোঘ ইঙ্গিত যেদিকে ছিল এই বাংলার অনেক মুসলমান সৈদিকে চোখ বন্ধ করে ছিলেন। শুধু ধর্মের মিলটুকু মূলধন করে ভিন্ন ভাষাভাষী আর ভিন্ন সংস্কৃতিপুষ্ট ১২০০ মাইল দূরবর্তী দুটি বিচ্ছিন্ন ভূখণ্ডের অধিবাসীরা একদা একটা রাষ্ট্র গড়ে ছিলেন। এই অভূতপূর্ব রাষ্ট্র পাকিস্তান কতদিন টিকবে তা নিয়ে তখনই সন্দেহ প্রকাশ করেছিলেন হিতৈষী এবং বিদ্বেষীরা। ২৩ বছর পর আজ দেখা যাছে সন্দেহটা

লেখাটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন

আকর্ষণীয় মূল্য

এক বছর

৪৯৯

এক মাস

৯৯
মেয়াদ শেষে নতুন দামে নতুন করে গ্রাহক হতে হবে

যোগাযোগ করতে

+৮৮ ০৯৬০৬০৩৩৩৯৩
রবিবার–বৃহস্পতি: সকাল ১০টা–সন্ধ্যা ৬টা (সরকারি ছুটিরদিন ব্যতীত) অথবা ভিজিট করুন FAQ

You Might Also Like

Comments

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).


Get Newsletter

Featured News

Advertisement

Voting Poll (Checkbox)

Voting Poll (Radio)

Readers Opinion