-
আবার বজ্র ঝলসে উঠছে সিনাই উপত্যাকায় রং লেগেছে আবার বাস্তবের মুখশ্রীতেএসেছে বিলয়ের বার্তা, সত্য দর্শনের আমন্ত্রণ
হে দেখার দৃষ্টি এখন সময়, বলো, সাক্ষী থাকার সাহস আছে কি নেই এখন প্রাণের শত্রু দুঃখ নিদানের সহায় ইরমের স্বর্গোদ্যান এখন অনস্তিত্তের মরুর প্রতিচ্ছবিও পাগলামির ভাবনা! না থাকার পথ বেয়ে চলবার সাহস আছে কি নেই!
হে দেখার দৃষ্টি আবার হৃদয়কে সাফ করো, হয়তো এই ফলকে তোমার আমার মাঝে নতুন কোনো প্রতিশ্রুতি উঠবে ফুটে এখন অত্যাচারের প্রথা পৃথিবীতে অভিজাতদের হাতিয়ার তাকে বৈধ করতে ধর্মগুরুরা হয়েছে দক্ষ এখন বহু যুগের বাধ্যতার প্রথায় আনতে বদল অস্বীকারের ফরমান নেমে আসা হয়ে গেছে অনিবার্য
আর শোনো হয়তো এই নির্মল
-
কবিতা কি এ-জিজ্ঞাসার কোনো আবছা উত্তর দেওয়ার আগে এটুকু অন্তত স্পষ্টভাবে বলতে পারা যায় যে কবিতা অনেক রকম। হোমরও কবিতা লিখেছিলেন, মালার্মে র্যাঁবো ও রিলকেও। শেকস্পীয়র বদ্লেয়র রবীন্দ্রনাথ ও এলিয়টও কবিতা রচনা ক’রে গেছেন। কেউ-কেউ কবিকে সবের ওপরে সংস্কারকের ভূমিকায় দ্যাখেন; কারো-কারো ঝোঁক একান্তই রসের দিকে। কবিতা রসেরই ব্যাপার, কিন্তু এক ধরনের উৎকৃষ্ট চিত্তের বিশেষ সব অভিজ্ঞতা ও চেতনার জিনিস—শুদ্ধ কল্পনা বা একান্ত বুদ্ধির রস নয়।
বিভিন্ন অভিজ্ঞ পাঠকের বিচার ও রুচির সঙ্গে যুক্ত থাকা দরকার কবির; কবিতার সম্পর্কে পাঠক ও সমালোচকেরা কি ভাবে দায়িত্ব সম্পন্ন করছেন—এবং কি ভাবে তা’ করা উচিত সেই সব চেতনার ওপর কবির ভবিষ্যৎ কাব্য, আমার
-
রৌদ্র-ঝিলমিল
উষার আকাশ, মধ্যনিশীথের নীল,
অপার ঐশ্বর্যবেশে দেখা তুমি দাও বারে-বারে
নিঃসহায় নগরীর কারাগার-প্রাচীরের পারে।
উদ্বেলিছে হেথা গাঢ় ধূম্রের কুণ্ডলী,
উগ্র চুল্লীবহ্নি হেথা অনিবার উঠিতেছে জ্বলি’,
আরক্ত কঙ্করগুলো মরুভূর তপ্তশ্বাস মাখা,
মরীচিকা-ঢাকা।
অগণন যাত্রিকের প্রাণ
খুঁজে মরে অনিবার, পায়নাকো পথের সন্ধান;
চরণে জড়ায়ে গেছে শাসনের কঠিন শৃঙ্খল;
হে নীলিমা নিষ্পলক, লক্ষ বিধি-বিধানের এই কারাতল
তোমার ও-মায়াদণ্ডে ভেঙেছো মায়াবী!
জনতার কোলাহলে একা ব’সে ভাবি
কোন্ দূর জাদুপুর-রহস্যের ইন্দ্রজাল মাখি
বাস্তবের রক্ততটে আসিলে একাকী;
স্ফটিক আলোকে তব বিথারিয়া নীলাম্বরখানা
মৌন স্বপ্ন-ময়ূরের ডানা!
চোখে মোর মুছে যায় ব্যাধবিদ্ধা ধরণীর রুধিরলিপিকা,
জ্ব’লে ওঠে অন্তহারা আকাশের গৌরী দীপশিখা!
বসুধার অশ্রুপাংশু আতপ্ত সৈকত,
ছিন্নবাস, নগ্নশির ভিক্ষুদল,
-
বেলা ব’য়ে যায়,গোধূলির মেঘ-সীমানায়ধূম্রমৌন সাঁঝেনিত্য নব দিবসের মৃত্যুঘণ্টা বাজে,শতাব্দীর শবদেহে শ্মশানের ভস্মবহ্নি জ্বলে;পান্থ ম্লান চিতার কবলেএকে-একে ডুবে যায় দেশ জাতি সংসার সমাজ;কার লাগি, হে সমাধি, তুমি একা ব’সে আছো আজ—কি এক বিক্ষুব্ধ প্রেতকায়ার মতন!অতীতের শোভাযাত্রা কোথায় কখনচকিতে মিলায়ে গেছে পাও নাই টের;কোন্ দিবা অবসানে গৌরবের লক্ষ মুসাফেরদেউটি নিভায়ে গেছে—চ’লে গেছে দেউল ত্যজিয়া,চ’লে গেছে প্রিয়তম—চ’লে গেছে প্রিয়াযুগান্তের মণিময় গেহবাস ছাড়িচকিতে চলিয়া গেছে বাসনা-পসারীকবে কোন বেলাশেষে হায়দূর অস্তশেখরের গায়।তোমারে যায়নি তা’রা শেষ অভিনন্দনের অর্ঘ্য সমর্পিয়া;সাঁঝের নীহারনীল সমুদ্র মথিয়ামরমে পশেনি তব তাহাদের বিদায়ের বাণী,তোরণে আসেনি তব লক্ষ-লক্ষ মরণ-সন্ধানীঅশ্রু-ছলছল চোখে পাণ্ডুর বদনে;কৃষ্ণ যবনিকা কবে ফেলে তা’রা গেল দূর দ্বারে বাতায়নেজানো নাই তুমি;জানে না তো
-
সেদিন এ-ধরণীরসবুজ দ্বীপের ছায়া—উতরোল তরঙ্গের ভিড়মোর চোখে জেগে-জেগে ধীরে-ধীরে হ’লো অপহতকুয়াশায় ঝ’রে পড়া আতসের মতো।দিকে-দিকে ডুবে গেল কোলাহল,সহসা উজানজলে ভাটা গেল ভাসি,অতিদূর আকাশের মুখখানা আসিবুকে মোর তুলে গেল যেন হাহাকার।সেইদিন মোর অভিসারমৃত্তিকার শূন্য পেয়ালার ব্যথা একাকারে ভেঙেবকের পাখার মতো শাদা লঘু মেঘেভেসেছিলো আতুর উদাসী;বনের ছায়ার নিচে ভাসে কার ভিজে চোখকাঁদে কার বাঁরোয়ার বাঁশিসেদিন শুনিনি তাহা;ক্ষুধাতুর দুটি আঁখি তুলেঅতিদূর তারকার কামনায় আঁখি মোর দিয়েছিনু খুলে।আমার এ শিরা-উপশিরাচকিতে ছিঁড়িয়া গেল ধরণীর নাড়ীর বন্ধন,শুনেছিনু কান পেতে জননীর স্থবির ক্রন্দন—মোর তরে পিছু ডাক মাটি-মা—তোমার;ডেকেছিলো ভিজে ঘাস—হেমন্তের হিম মাস—জোনাকির ঝাড়,আমারে ডাকিয়াছিলো আলেয়ার লাল মাঠ—শ্মশানের খেয়াঘাট আসি, কঙ্কালের রাশি, দাউ-দাউ চিতা,কতো পূর্ব জাতকের পিতামহ পিতা, সর্বনাশ
-
আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পউষ সন্ধ্যায়,দেখেছি মাঠের পারে নরম নদীর নারী ছড়াতেছে ফুলকুয়াশার; কবেকার পাড়াগাঁর মেয়েদের মতো যেন হায়তারা সব; আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্দুলজোনাকিতে ভ’রে গেছে; যে-মাঠে ফসল নাই তাহার শিয়রেচুপে দাঁড়ায়েছে চাঁদ–কোনো সাধ নাই তার ফসলের তরে;আমরা বেসেছি যারা অন্ধকারে দীর্ঘ শীত রাত্রিটিরে ভালো,খড়ের চালের পরে শুনিয়াছি মুগ্ধরাতে ডানার সঞ্চার:পুরোনো পেঁচার ঘ্রাণ; অন্ধকারে আবার সে কোথায় হারালো!বুঝেছি শীতের রাত অপরূপ, মাঠে-মাঠে ডানা ভাসাবারগভীর আহ্লাদে ভরা; অশথের ডালে-ডালে ডাকিয়াছে বক;আমরা বুঝেছি যারা জীবনের এই সব নিভৃত কুহক;আমরা দেখেছি যারা বুনোহাঁস শিকারীর গুলির আঘাতএড়ায়ে উড়িয়া যায় দিগন্তের নম্র নীল জ্যোৎস্নার ভিতরে,আমরা রেখেছি যারা ভালোবেসে ধানের গুচ্ছের ’পরে
-
আলো-অন্ধকারে যাই—মাথার ভিতরেস্বপ্ন নয়, কোন্ এক বোধ কাজ করে;স্বপ্ন নয়—শান্তি নয়—ভালোবাসা নয়,হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়;আমি তারে পারি না এড়াতে,সে আমার হাত রাখে হাতে,সব কাজ তুচ্ছ হয়—পণ্ড মনে হয়,সব চিন্তা—প্রার্থনার সকল সময়শূন্য মনে হয়,শূন্য মনে হয়।সহজ লোকের মতো কে চলিতে পারে।কে থামিতে পারে এই আলোয় আঁধারেসহজ লোকের মতো; তাদের মতন ভাষা কথাকে বলিতে পারে আর; কোনো নিশ্চয়তাকে জানিতে পারে আর? শরীরের স্বাদকে বুঝিতে চায় আর? প্রাণের আহ্লাদসকল লোকের মতো কে পাবে আবার।সকল লোকের মতো বীজ বুনে আরস্বাদ কই, ফসলের আকাঙ্ক্ষায় থেকে,শরীরে মাটির গন্ধ মেখে,শরীরে জলের গন্ধ মেখে,উৎসাহে আলোর দিকে চেয়েচাষার মতন প্রাণ পেয়েকে আর রহিবে জেগে পৃথিবীর ’পরে?স্বপ্ন নয়—শান্তি
-
যে শিশু ভূমিষ্ঠ হ’লাে আজ রাত্রেতার মুখে খবর পেলুম:সে পেয়েছে ছাড়পত্র এক,নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকারজন্মমাত্র সুতীব্র চীৎকারে।খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাতউত্তোলিত, উদ্ভাসিতকী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়।সে ভাষা বােঝে না কেউকেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার।আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষাপেয়েছি নতুন চিঠি আসন্ন যুগেরপরিচয়-পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুরঅস্পষ্ট কুয়াশাভরা চোখে।এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান:জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তুপ-পিঠেচ’লে যেতে হবে আমাদের।চ’লে যাবে—তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণপ্রাণপণে পৃথিবীর সরাবাে জঞ্জাল,এ বিশ্বকে এ-শিশুর বাসযােগ্য করে যাবাে আমিনবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।অবশেষে সব কাজ সেরেআমার দেহের রক্তে নতুন শিশুকেক’রে যাবাে আশীর্বাদ,তারপর হব ইতিহাস॥
ছাড়পত্র
-
জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজআমি তাে জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজমাটিতে লালিত, ভীরু শুধু আজ আকাশের ডাকেমেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে।যদিও নগণ্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজেতবু ক্ষুদ্র এ শরীরে গােপনে মর্মরধ্বনি বাজে।বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলাের আনাগােনাশিকড়ে আমার তাই অরণ্যের বিশাল চেতনাআজ শুধু অঙ্কুরিত; জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতাউদ্দাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা।তারপর দৃপ্ত শাখা মেলে দেবাে সবার সম্মুখেফোটাবাে বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে।সংহত কঠিন ঝড়ে, দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড়শাখায় শাখায় বাধা, প্রত্যাহত হবে জানি ঝড়,অঙ্কুরিত বন্ধু যতাে মাথা তুলে আমারই আহ্বানেজানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে।আগামী বসন্তে জেনাে মিশে যাবাে
-
ভাঙা কুঁড়ে ঘরে থাকি:পাশে এক বিরাট প্রাসাদপ্রতিদিন চোখে পড়ে;সে প্রাসাদ কী দুঃসহ স্পধায় প্রত্যহআকাশকে বন্ধুত্ব জানায়;আমি তাই চেয়ে চেয়ে দেখি।চেয়ে চেয়ে দেখি আর মনে মনে ভাবি—এ অট্টালিকার প্রতি ইটের হৃদয়েঅনেক কাহিনী আছে। অত্যন্ত গোপনেঘামের, রক্তের আর চোখের জলের।তবু এই প্রাসাদকে প্রতিদিন হাজারে হাজারেসেলাম জানায় লােকে, চেয়ে থাকে বিমূঢ় বিস্ময়ে।আমি তাই এ প্রাসাদে এতােকাল ঐশ্বর্য দেখেছি,দেখেছি উদ্ধত এক বনিয়াদী কীর্তির মহিমা।হঠাৎ সেদিনচকিত বিস্ময়ে দেখিঅত্যন্ত প্রাচীন সেই প্রাসাদের কার্ণিশের ধারেতাশ্বত্থ গাছের চারা!অমনি পৃথিবীআমার চোখের আর মনের পর্দায়আসন্ন দিনের ছবি মেলে দিলো একটি পলকে।ছােট ছােট চারাগাছ—রসহীন খাদ্যহীন কার্ণিশের ধারেবলিষ্ঠ শিশুর মতাে বেড়ে ওঠে দুরন্ত উচ্ছ্বাসে।
হঠাৎ চকিতে,এ শিশুর মধ্যে আমি দেখি এক বৃদ্ধ
-
সকলেই কবি নয়। কেউ কেউ কবি; কবি—কেননা তাদের হৃদয়ে কল্পনার এবং কল্পনার ভিতরে চিন্তা ও অভিজ্ঞতার স্বতন্ত্র সারবত্তা রয়েছে এবং তাদের পশ্চাতে অনেক বিগত শতাব্দী ধরে এবং তাদের সঙ্গে সঙ্গে আধুনিক জগতের নব নব কাব্য-বিকিরণ তাদের সাহায্য করছে। সাহায্য করছে; কিন্তু সকলকে সাহায্য করতে পারে না; যাদের হৃদয়ে কল্পনা ও কল্পনার ভিতরে অভিজ্ঞতা ও চিন্তার সারবত্তা রয়েছে তারাই সাহায্য প্রাপ্ত হয়; নানা রকম চরাচরের সম্পর্কে এসে তারা কবিতা সৃষ্টি করবার অবসর পায়।
বলতে পারা যায় কি এই সম্যক কল্পনা-আভা কোথা থেকে আসে? কেউ কেউ বলেন, আসে পরমেশ্বরের কাছ থেকে। সে কথা যদি স্বীকার করি তাহলে একটি সুন্দর জটিল পাককে যেন
-
নিরবচ্ছিন্ন বিরতিতে ভোর হয় সকাল,
সকাল গড়িয়ে বিকেল।
এরপর বিক্ষিপ্ত সন্ধ্যা।
আবারো কালো রাতের আঁধার ফুঁড়ে
আসে নতুন ভোর।
ভোর মানেই শান্তি-স্বস্তি,
শান্ত-নিথর নিষ্কলুষ গাম্ভীর্য,
—তোমার স্বপ্নমাখা ঘুম।
ক্যাটাগরি
উৎস
আর্কাইভ
লেখক
- কাইফি আজমি (১)
- কাজী নজরুল ইসলাম (৫)
- জীবনানন্দ দাস (১০)
- নিবারণ পণ্ডিত (১)
- প্রক্রিয়াধীন (২)
- ফয়েজ আহমেদ ফয়েজ (১)
- বিষ্ণু দে (১)
- মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় (১)
- মলয় রায়চৌধুরী (১)
- মেহেরুন নেসা (১)
- যতীন সরকার (১)
- রণেশ দাশগুপ্ত (১)
- রবীন্দ্রনাথ ঠাকুর (১)
- লক্ষ্মীনারায়ণ রায় (১)
- শামসুর রাহমান (১)
- সরোজ বন্দ্যোপাধ্যায় (১)
- সুকান্ত ভট্টাচার্য (৯)
- হরবোলা (১০)
- হাফেজ শিরাজি (১)
- হাসান মুরশিদ (১)
Stay Connected
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.