বই
উক্রাইনীয় উপকথা
মস্কো ও লেনিনগ্রাদ থেকে ‘গোসুদার্স্ত ভেন্নোইয়ে ইজদাতেলসতভো দেতস্কোই লিতেরাতুরি মিনিস্তের্স্তভা প্রস্ভেশ্চেনিয়া রসফসর’ কর্তৃক প্রকাশিত ও ম রিলস্কি কর্তৃক সম্পাদিত ‘উক্রাইনস্কিয়ে নারদনিয়ে স্কাজ্কি’ (১৯৫৪) থেকে নির্বাচিত চারটি গল্প-সংকলন, মূল রুশ থেকে অনুবাদ: হীরেন্দ্রনাথ সান্যাল, অনুবাদ সম্পাদনা: অর্দ্ধেন্দু গোস্বামী, প্রচ্ছদ ও অলঙ্করণ: এ রাচেভ, প্রথম প্রকাশ: ১৯৫৭, ইস্টার্ন ট্রেডিং কোম্পানি, কলকাতা
-
মূল রুশ থেকে অনুবাদ: হীরেন্দ্রনাথ সান্যাল
অনুবাদ সম্পাদনা: অর্দ্ধেন্দু গোস্বামী
একজনের একটা কুকুর ছিল। তার নাম সেরকো। কুকুরটা বুড়ো হয়েছে—থুত্থুরে বুড়ো। লোকটি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সেরকো তখন মনের দুঃখে মাঠে মাঠে ঘুরে বেড়াতে লাগল।
‘বছরের পর বছর মনিবের সেবা করেছি, তার বাড়ি-ঘর পাহারা দিয়েছি। আর আজ আমার এই বুড়ো বয়সে আমায় এক টুকরো রুটি দিতেও সেই মনিবের কষ্ট হয়! আমায় সে তাড়িয়েই দিল!’
এমনি সে ঘুরতে ঘুরতে ভাবছে।... হঠাৎ দেখতে পেল একটা নেকড়ে আসছে। নেকড়েটা তার কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করল, ‘এখানে ঘুরে বেড়াচ্ছো কেন হে?’
সেরকো জবাব দিল, ‘মনিব আমায় তাড়িয়ে দিয়েছে, তাই।’
নেকড়ে বলল, ‘তাহলে এমন
-
মূল রুশ থেকে অনুবাদ: হীরেন্দ্রনাথ সান্যাল
অনুবাদ সম্পাদনা: অর্দ্ধেন্দু গোস্বামী
তিনটি অনাথ ভাই। বাপও নেই, মাও নেই। না আছে বাড়ি, না আছে ঘর। দিনমজুরের কাজের আশায় তাঁরা ঘুরে বেড়াতে লাগল গাঁয়ে গাঁয়ে, জোতদারদের বাড়িতে বাড়িতে।
ঘুরতে ঘুরতে ভাবছে, ‘ভালো মনিবের কাছে যদি কাজ পেতাম!’ এমন সময় দেখতে পেল এক বুড়ো যাচ্ছে—খু-উ-ব বুড়ো, পেট পর্যন্ত লম্বা তার সাদা দাড়ি।
ভাইদের কাছে এসে বুড়ো জিজ্ঞেস করল, ‘বাছারা কোথায় চলেছ?’
তারা জবাব দিল, ‘মজুরের কাজের খুঁজে চলেছি।’
‘তোমাদের নিজেদের বুঝি জায়গা-জমি নেই?’
তারা বলল, ‘না। যদি ভালো মনিব পেতাম, সৎভাবে তাঁর কথামতো কাজ করতাম, আর তাঁকে নিজেদের বাপের মতো ভক্তি-শ্রদ্ধা করতাম।’
বুড়ো একটু
-
মূল রুশ থেকে অনুবাদ: হীরেন্দ্রনাথ সান্যাল
অনুবাদ সম্পাদনা: অর্দ্ধেন্দু গোস্বামী
এক হতভাগা নেকড়ে। খিদেয় তার প্রাণ যায় যায়। কোথাও কোনো শিকার জুটছে না। এক চাষির কাছে গেল সে খাবার চাইতে। ভাব দেখাল যেন সে কতই কাহিল! বলল, ‘দয়া করো চাষি! আমায় কিছু খেতে দাও, নইলে খিদেয় প্রাণ যে যায়।’
চাষি বলল, ‘তোকে কী খেতে দেব?’
‘যা দেবে তাই খাব।’
‘ঐ যে মাঠে পাদ্রির ঘোড়াটা চরে বেড়াচ্ছে, তোকে দেখে পালাবে না। তুই তাকেই খেয়ে ফেল।’
তপ্ তপ্ করতে করতে নেকড়ে তাড়াতাড়ি চাষির কাছ থেকে ছুটে ঘোড়ার কাছে গেল। গিয়ে বলল, ‘ভালো আছ ঘোড়া ভায়া! চাষি আমায় হুকুম দিয়েছে তোমাকে খেয়ে ফেলতে।’
-
মূল রুশ থেকে অনুবাদ: হীরেন্দ্রনাথ সান্যাল
অনুবাদ সম্পাদনা: অর্দ্ধেন্দু গোস্বামী
একদিন এক ধনী ভদ্রলোক একটা বুলবুলি পাখি ধরে তাকে খাঁচায় পুরতে চাইলেন।
কিন্তু পাখিটা তাঁকে বলল, ‘আমায় ছেড়ে দাও, আমি তোমায় ভালো উপদেশ দেব। হয়তো সেটা তোমার কাজে লাগবে।’
ধনী ভদ্রলোকটি বুলবুলিকে ছেড়ে দেবেন কথা দিলেন। তখন বুলবুলি তাঁকে প্রথম এই উপদেশ দিল—‘কর্তা, যা তুমি ফেরাতে পারবে না, তা নিয়ে কখনো আফসোস করো না।’
আর দ্বিতীয় উপদেশ দিল—‘যুক্তিহীন কথায় বিশ্বাস করো না।’
এই উপদেশ দুটি শুনে ধনী ভদ্রলোক বুলবুলিটিকে ছেড়ে দিলেন।
বুলবুুলি খানিকটা ওপরে উড়ে গিয়ে তাঁকে বলল, ‘এহ্ হে... তুমি ভালো করলে না আমায় ছেড়ে দিয়ে, তুমি যদি জানতে
Page 1 of 1
ক্যাটাগরি
আর্কাইভ
লেখক
Stay Connected
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.