অনেক দূরের দেশে

বাতাস ছুটে যাচ্ছিল বোঁ বোঁ বোঁ শন্ শন্ শন্—

খুকু বলল, বাতাস ও বাতাস, দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব।

বাতাস বলল, উহু, আমার একটুও দাঁড়াবার সময় নেই, আমার কত কাজ।

কি তোমার এত কাজ, বল না।

কি কাজ? কাজের কি আর অন্ত আছে? ঐ-যে মেঘগুলো দেখছ না—সাদা সাদা মেঘগুলো? আমি ওদের বয়ে নিয়ে যাব, অনেক অনেক দূরের দেশে।

কেন, ওদের নিয়ে যাবে কেন? ওরা কি করবে? কোন দূরের দেশে গো?

অনেক দূরের দেশে যেখানে বিষ্টি হয় না, ঘাস গজায় না, ফসল ফলে না, ফুল ফোটে না, আয় বিষ্টি আয় বিষ্টি বলে সবাই আকাশের দিকে তাকিয়ে থাকে—ওরা যাবে সেই দেশে। তারপর সেখানে গিয়ে আগে ফোঁটায় ফোঁটায় বিষ্টি নামবে। শেষে ঝুপ ঝুপিয়ে নামবে। সে দেশের ছেলে-মেয়েরা হাতে তালি দিয়ে নাচবে আর গাইবে—

আয় বিষ্টি ঝেঁপে

ধান দেব মেপে!

হে বিষ্টি ঝরে যা

নেবুর পাতা করমচা।

খুকু হাত-তালি দিয়ে উঠল, বাঃ বাঃ, ভারি মজা তো! ও বাতাস, আমায় তোমার সঙ্গে করে নিয়ে যাও। আমি তাদের দেখব। এই বলে খুকু দু’হাতে দিয়ে বাতাসের আঁচল চেপে ধরল।

বাতাস বলল, ও খুকু, আমায় ছাড়ো, ছাড়ো। আমি তোমায় কেমন করে নিয়ে যাব? আর তুমি চলে গেলে তোমার মা কাঁদবে যে।

খুকু বলল, না, মা কাঁদবে না। আমি তো আবার ফিরে আসব। ও বাতাস, আমায় নিয়ে যাও, আমি সারা পথ তোমার সঙ্গে খেলতে খেলতে যাব।

বাতাস এবার আর ‘না’ বলতে পারল না। এমন একটি সুন্দর খুকু আর কেউ তো দেখে নি। সবাই-যে তার সঙ্গে খেলতে চায়।

বাতাস বলল, সত্যি, তুমি যাবে?

হুম, যাবই তো, খুকু নেচে উঠল।

তবে চোখ বোজো।

খুকু চোখ বুজল। বাতাস সুর করে মন্তর পড়তে লাগল—

আল ঘুরানি তাল ঘুরানি

আয়রে পাখা ফুর ফুরানি,

খুকুর গায়ে লাগ্ লাগ্

গায়ের বোঝা খসে যাক।

ও খুকু, চোখ মেলো, চোখ মেলে একবার চেয়েই দেখো না।

খুকু চোখ মেলে দেখে কি, ও মা, সত্যিই তো, এ খুকু তো আর সে খুকু নেই। পাখিদের মতো তার দুদিকে দুটো ডানা গজিয়ে গেছে। আর কি হালকা হয়ে গেছে সে! সে ভাবল, একটু নেড়ে দেখি তো পাখাটা, দেখি কি হয়। ও মা, যেই না নাড়া, সঙ্গে সঙ্গেই সে মাটি ছেড়ে উপরে উঠতে লাগল। উঠতে উঠতে তাদের সব চেয়ে উঁচু যে-ঘরটা, সেই ঘরটাও তার পায়ের অনেক তলায় পড়ে রইল।

নিচের থেকে খুকুর মা দেখতে পেয়েছে। দেখেই ডাকাডাকি করতে লেগেছে, ও খুকু, যাস নে, ফিরে আয়, ফিরে আয়। খুকুর বাবা ডাকতে লাগল, ও খুকু, ফিরে আয়। তোকে ছেড়ে আমরা কেমন করে থাকব? খুুকু বলল—

ও মা গো, ও বাবা গো,

কাঁদছো কেন, ছিঃ?

আজকে যাব, কাল আসব

কান্নাকাটির কি?

যে-ঝোপড়া আম গাছটার তলায় বসে খুকু পুতুল খেলত, সে খুকুকে ডেকে বলল, খুকু, যেও না, তুমি চলে গেলে আমার তলায় বসে খেলবে কে? খুকুর পুতুলগুলো কেঁদে কেঁদে ডাকতে লাগল, যেও না, যেও না, তুমি না থাকলে কে আমাদের নিয়ে খেলবে? খুকুর বড় আদরের বেড়াল ছানাটা আকাশের দিকে চেয়ে ডাকতে লাগল, যেও না, যেও না।

কিন্তু তখন বাতাস বয়ে চলেছে, শন্ শন্ শন্ শোঁ শোঁ শোঁ। তার উপর গা ছেড়ে দিয়ে খুকু পাখা মেলে দিয়ে উড়ে চলেছে। কোনো কথা তার কানে গেল না।

খুকু যে-পথ দিয়ে চলেছে, তার এদিকে-ওদিকে কত ছোট ছোট পাখি আকাশের বুকে খেলা করছে। তারা ডেকে বলল, ও খুকু, এসো, এসো, আমরা তোমার

লেখাটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন

আকর্ষণীয় মূল্য

এক বছর

৪৯৯

এক মাস

৯৯
মেয়াদ শেষে নতুন দামে নতুন করে গ্রাহক হতে হবে

যোগাযোগ করতে

+৮৮ ০৯৬০৬০৩৩৩৯৩
রবিবার–বৃহস্পতি: সকাল ১০টা–সন্ধ্যা ৬টা (সরকারি ছুটিরদিন ব্যতীত) অথবা ভিজিট করুন FAQ

You Might Also Like

Comments

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).


Get Newsletter

Featured News

Advertisement

Voting Poll (Checkbox)

Voting Poll (Radio)

Readers Opinion

Editors Choice