মৌমাছি
মা একদিন বাবাকে বললেন, ‘হ্যাঁগো, মৌমাছি পাললে হয় না? পাড়ার সবাই পালে। ঘরের মধু খায়।’
‘ঠিক আছে, পালা যাবে’, বললেন বাবা।
রবিবার বাজার থেকে উনি দুটি মৌমাছি পালনের খাঁচা নিয়ে এলেন।
প্রায়ই দেখতাম, বাবা এসে খাঁচার ডালাটা খুলতেন, চাকটা বার করে আনতেন সেখান থেকে, তারপর মা সেখান থেকে ঘন মধু ঢালতেন সোনালি রঙের। প্রথম প্রথম বাবা ডালা খোলার আগে মাথায় কাপড় জড়িয়ে নিতেন। পরে খালি মাথাতেই খুলতেন। মৌমাছির কামড়ের কথা কখনো বলেননি।
একদিন মা-বাবা গেছেন কী একটা বিয়ের ভোজে। একা একা আমার বিছছিরি লাগছিল, ডেকে আনলাম আহমেদকে। মৌমাছির আলাপটা ঠিক কী থেকে উঠেছিল মনে নেই। তবে আমি বড়াই করে বলেছিলাম, ‘জানিস, আজকাল আমরা ঘরের মধু খাই। এখনো চাকভর্তি মধু।’
‘যাঃ!’ বিশ্বাস করল না আহমেদ।
‘মৌমাছিরা ভারী পরিশ্রমী যে। কেবলি মধু জোগাড় করে,’ বুঝিয়ে বললাম ওকে।
‘খেতে কী দিস ওদের?’
‘কিছুই না। নিজেরাই খাওয়া জোটায়। উড়ে যায় অনেক দূর বনের মধ্যে, সেখানে খায়। তারপর ফুল থেকে মধু তুলে এখানে নিয়ে আসে। খাবি মধু? খাওয়াতে পারি তোকে। মৌমাছির আমায় কামড়ায় না,’ গর্ব করে জানিয়ে দিলাম। ‘বিশ্বাস হচ্ছে না?’
‘যা না, কেমন না কামড়ায় দেখবি,’ টিটকারি দিল আহমেদ।
খাঁচার কাছে গেলাম আমরা। সেগুলো থাকত আমাদের বাগানে। কাছে এসে উঁকি দিলাম। সব চুপচাপ, শান্ত। ছোটো ফুটোগুলো দিয়ে আপনমনে কেউ ঢুকছে, কেউ বেরুচ্ছে। কোথায় যেন উড়ে যাচ্ছে।
বললাম, ‘দাঁড়া-না, এক্ষুনি ডালাটা খুলছি, দেখবি আমাদের মধু কেমন মিষ্টি।’
‘না রে, ভয় করছে,’ বললে আহমেদ, ‘তার চেয়ে বরং মাথায় কিছু এটা জড়িয়ে নিই, তোর বাবা যা করে।’
‘ধুৎ, বলছি যে ওরা কামড়ায় না।’ বাবাও এখন আর কিছু জড়ান না। ভয় করছে তো? আমার কোনো ভয় নেই।’
কাজে নামলাম আমি। আহমেদ দূরে সরে গেল। খাঁচার ডালাটা খুললাম, বাবা যেমন করে, চাকের ওপর দিকটা ধরে ভেঙে নেব ঠিক করলাম। আহমেদ তখন কাছে এসে উঁকি দিল খাচায়। কিন্তু চাকের খানিকটা ভাঙতে-না-ভাঙতেই খাঁচার ভেতরে কী একটা যেন পড়ে গেল। এমন ভনভন করে উঠল যেন এরোপ্লেন উড়ছে। দড়াম করে ডালাটা বন্ধ করে ছুটলাম। কিন্তু হাজার হাজার মৌমাছি ততক্ষণে কালো মেঘের মতো ঝাঁক বেঁধেছে মাথার ওপর। হাত দিয়ে মুখ ঢেকে ছুট দিলাম। কানে আসছে, অমানুষিক স্বরে চিৎকার করছে আহমেদ।
ছুটে এলাম ঘরে, পেছু পেছু আহমেদ। ক্ষেপার মতো কখনো ঘাড় ঢাকছে, কখনো মুখ...
আমার কপাল এমন টনটন করতে লাগল সে অসহ্য। বোধ হয় আধঘণ্টাখানেক চিৎকার করে ঘরময় ছোটাছুটি করেছিলাম আমরা। কিন্তু আমার মনে হল আহমেদ যেন আমার চেয়েও বেশি ককাচ্ছে।
শেষ পর্যন্ত ও শুধালো, ‘খুব টাটচ্ছে তোর?’
বললাম, ‘টাটাবে না আবার! আর তোর?’
‘আমারও,’ কাঁদতে কাঁদতে বলল ও, ‘জ্বলে যাচ্ছে।’
‘আমার জ্বলছে না, টনটন করছে।’
‘আয় কাদা মাখি, তাহলে কমে যাবে,’ হঠাৎ প্রস্তাব দিল ও।
‘কাদা? সে আবার কী?’
‘আরে হ্যাঁ, আমি জানি, কাদা লেপে দিতে হয়। মাঠে মা-কে যখন বোলতায় কামড়ায়, তখন মা-ও তাই করেছিল।’
মুখে আমরা কাদা মাখলাম, কিন্তু ব্যথা কমল না। বসে বসে কখনো কপাল কখনো ঘাড় চেপে ধরি। আহমেদের দিকে তাকিয়ে দেখলাম। নাকটা ওর এমন ফুলেছে যে চেনা যায় না।
বললাম, ‘তোর নাকটা যে একেবারে গোল আলু হয়ে উঠেছে।’
‘নিজেই তুই একটা আলু। তোর দোষেই তো হল, আর এখন কিনা হাসছে। দেখ তো কী হয়েছে,’ আমার দিকে নাকটা বাড়িয়ে সে বলল।
কিন্তু নাকে ওর কী হয়েছে সেটা ভালোই বোঝা গেল। আমার নিজের কপালটাই ঠিক ভুরুর ওপর এমন ফুলে উঠেছে যে
লেখাটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
এক বছর
৳৯৯
এক মাস
৳৩০
রেজিস্ট্রেশন করা নেই? রেজিস্ট্রেশন করে ৭ দিন বিনামূল্যে ব্যবহার করুন
যোগাযোগ করতে
Leave A Comment
Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Comments