স্পেনে মৃত আমেরিকানদের কথা মনে করে
আজ এই রাতে মৃতরা ঠান্ডায় সিঁটিয়ে গিয়ে ঘুমোয়। তুষার বইছে জলপাই বাগানের মধ্য দিয়ে, ঝরে যাচ্ছে শিকড়ের আঁকি বুঁকি ছাঁকনির মধ্য দিয়ে। স্মৃতিফলকলাঞ্ছিত কবরস্তূপের উপর দিয়ে উড়ে চলেছে তুষার (স্মৃতিফলকের সময় ছিল একদিন!) জলপাই গাছগুলি এই শীতের হাওয়ায় কেমন ন্যাড়া ন্যাড়া দেখায়। ট্যাঙ্কগুলি গোপন করার জন্য নিচের দিকের ডালপালা কেটে নেওয়া হয়েছিল। জারামা নদীর উপরে ছোট টিলাগুলিতে এখন মৃতেরা ঘুমোচ্ছে ঠান্ডায় সিটিয়ে গিয়ে। সেই ফেব্রুয়ারি মাসের শীতে ওরা মাটি নিয়েছে, আর তারপর থেকে কত-যে ঋতুচক্র পার হল তার হদিশ আর ওরা রাখেনি।
আজ থেকে ছ-বছর আগে জারামার চড়াই সাড়ে চার মাস দখলে রেখেছিল লিঙ্কন ব্যাটেলিয়ান। আর স্পেনের মাটিতে মাটি হয়ে মিশে গেছে প্রথম আমেরিকান মৃতদেহটি ঢের দিন আগে।
আজ এই রাতে ঠান্ডায় সিটিয়ে গিয়ে মৃতরা স্পেনে ঘুমোচ্ছে—সারাটা শীত জুড়ে ওরা ঘুমন্ত মাটির সঙ্গে মিশে গিয়ে ঘুমোবে। আবার বসন্তের বৃষ্টিপতন মাটিকে করে তুলবে করুণাময়ী। দক্ষিণের পাহাড় পার হয়ে বইবে ঝুরু ঝুরু মলয় বাতাস। কালো গাছগুলোয় ছোট ছোট পল্লবে হেসে উঠবে জীবন। জারামা নদীর পাড় ঘেঁষে আপেল গাছগুলিতে মঞ্জরী ধরবে। এই বসন্তে মৃতরা অনুভব করবে, আবার মাটিতে ফিরে এসেছে প্রাণের স্পন্দন।
কেননা আমাদের মৃতরা আজ হিস্পানি মৃত্তিকারই অংশ, আর স্পেনের মাটির মৃত্যু নেই। প্রতি শীতে মনে হবে যেন তা মৃত, তবু প্রতি বসন্তে তা প্রাণ পেয়ে জেগে উঠবে। আমাদের মৃতরা চিরকাল প্রাণময় রইবে তারই সঙ্গে।
মাটির যেমন মৃত্যু নেই, তেমনি যে একবারও স্বাধীনতার স্বাদ পেয়েছে—সে কখনো আর দাসত্বে ফেরে না। যেখানে আমাদের মৃতরা শুয়ে, ওখানে চাষীরা কাজ করছে। ওরা জানে কেন তারা মরণকে বরণ করে নিল। যুদ্ধের সময় তো এমন দিনই ছিল ঐ সব শিক্ষা নেবারই। আর চিরদিনের জন্য তারা মনের গভীরে বহন করবে এই জ্ঞান।
হিস্পানি চাষী, হিম্পানি মজুর সেইসব ভালোমানুষ, সাধারণ সৎ মানুষ, যারা স্পেনের প্রজাতন্ত্রের প্রতি আস্থা রেখেছিল, লড়াই করেছিল তারই জন্য, তাদের হৃদয়ে তাদের মনে বেঁচে রইবে আমাদের মৃতরা। আর আমাদের মৃতরা যতদিন স্পেনের মাটিতে জীবিত থাকবে, যতদিন পৃথিবী বেঁচে থাকবে, ততদিন অত্যাচারের কোনো জমানাই স্পেনে টিকতে পারবে না।
ফ্যাসিস্তরা মাটির উপরে ছড়িয়ে পড়তে পারে, ভিনদেশ থেকে আনা ধাতুপিণ্ডের চাপে পথ করে নিয়ে। বেইমান আর ভীরুদের সাহায্যে তারা এগোতে পারে। তারা শহর গ্রাম জনপদ ধ্বংস করতে পারে। জনগণকে দাসত্বে বেঁধে ফেলার চেষ্টা করতে পারে।
হিস্পানি জনগণ আবার উঠে দাঁড়াবে, আগেও যেমন তারা রুখে দাঁড়াত অত্যাচারের মুখোমুখি।
মৃতদের আর উঠে দাঁড়াবার কিইবা প্রয়োজন। তারা এখন মাটির মধ্যে মাটি হয়ে আছে আর মাটিকে কখনও জয় করা যায় না। কেননা পৃথিবী সর্বংসহা। অত্যাচারের তাবৎ জমানা সে পার হয়ে যায়।
যারা মৃত্তিকায় প্রবেশ করেছে এমন মহিমায়, যারা স্পেনে শহীদ হল তাদের চেয়ে কেউ বেশি সম্মান নিয়ে মাটি নেয়নি কোনো কালে, তারা তো ইতোমধ্যেই অমরত্বে পৌঁছে গেছে।
[হেমিংওয়ে পাঁচ দিন ধরে তিন হাজার শব্দে এই রচনাটি লেখেন—তারপর কেটে-ছেঁটে অমোঘ রূপটি দেন, যা বহু ভাষায় অনূদিত হয়। বহু ভাষায় এর রেকর্ডও আছে। লেখাটি নিউ ম্যাসেস (সেভেন সিজ বুকস) সংকলন থেকে অনুবাদ করা হয়েছে।—অনুবাদক]
সেকেলে ফ্যাসিবাদ, দ্যু প্রকাশন, নভেম্বর ২০২৪
পরিচয়, ফ্যাসিস্টবিরোধী সংখ্যা, মে-জুলাই ১৯৭৫
আর্নেস্ট হেমিংওয়ে
সাহিত্যজগতে অনন্য প্রতিভা। সবসময়ই নিজের লেখা দিয়ে পাঠকের মন ছুঁয়েছেন, ভাবনা জাগিয়েছেন ভিন্নতার। মফস্বলে বেড়ে ওঠা। নিত্য দিনের জীবন থেকেই লেখার অনুপ্রেরণা খুঁজে নিয়েছেন। প্রকাশনার ক্ষেত্রে নতুন হলেও তাঁর হৃদয়গ্রাহী বর্নণার মাধ্যমে জীবন, প্রকৃতির জীবন্ত এক চিত্রই পাঠকের সামনে হাজির করেন।
-
[লেখাটি প্রকাশিতব্য সংকলন গ্রন্থ “ইরানের কমিউনিস্ট আন্দোলন ও তুদেহ পার্টি”-এর জন্য লিখিত ভূমিকা]
১৯১৭ সালে সোভিয়েত বিপ্লবের মধ্য দিয়ে বিপ্লবের ঢেউ দেশে দেশে আছড়ে পড়তে থাকে। সে জোয়ার থেকে বাদ যায়নি ইরানও। ইরানের বন্দর-ই আনজালিতে সে দেশের কমিউনিস্ট পার্টি গঠিত হয় ১৯২০ সালের ২২ জুন—সে হিসেবে শতবর্ষী। এমনকি ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের চেয়েও পুরনো। কিন্তু ইরানে শ্রমিক ও বিপ্লবী আন্দোলনের সূচনা উনবিংশ শতাব্দীর শেষ দিকে। সেই সময় ও বিংশ শতাব্দীর গোড়াতেই পুঁজিবাদী উৎপাদন ও শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে মার্কসবাদী ভাবাদর্শও ইরানে পথ খুঁজে নেয়। প্রথম মহাযুদ্ধ পর্যন্ত ইরানে দুটি সাম্রাজ্য রাজ করত—উত্তর ইরানে জার শাসিত রাশিয়া আর আফগান সীমান্তের দক্ষিণ অংশে
-
হেজিমনি (Hegemony) শব্দটির সঙ্গে আমরা কম-বেশি পরিচিত। ধারণা থাকলেও এ বিষয়ে বিশদে অনেকেরই অজানা। ফলে শব্দটি দিয়ে কী বোঝাতে চাইছে, তা বোঝা গেলেও ব্যাখ্যা করতে গেলেই মুশকিলে পড়তে হয়। প্রকৃত অর্থে বাংলায় এর সঠিক প্রতিশব্দ নেই। তবে বাংলা ভাষায় এর অর্থ বোঝাতে ‘নেতৃত্ব’, ‘কর্তৃত্ব’, ‘প্রাধান্য’, ‘আধিপত্য’ শব্দগুলো ব্যবহৃত হয়। এর মধ্যে মূল শব্দটির সবচেয়ে কাছাকাছি বাংলা প্রতিশব্দটি হলো ‘আধিপত্য’। তবে মূল বাংলা ‘আধিপত্য’ শব্দটির ইংরেজি প্রতিশব্দটি হলো ‘Domination’। Domination ও Hegemony শব্দদুটি গুণগত পার্থক্য বিস্তর। শব্দদুটির কর্মকৌশলও ভিন্ন। উদাহরণ হিসেবে—‘Hegemony refers to a kind of domination’—এই কথাটির বাংলা করতে গেলে কিছুটা জটিলতায় পড়তে হবে! এক্ষেত্রে Hegemony-কে আধিপত্য ও Domination-কে কর্তৃত্ব
Leave A Comment
Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).
Stay Connected
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.
Featured News
Advertisement
[কুইজে অংশ নিয়ে জিতে নিন এক মাসের ফ্রি সাবক্রিপশন]
-
ফররুখ আহমদের গ্রন্থ কোনটি?
-
ক. হরফের ছড়াখ. বর্ণশিক্ষাগ. বর্ণপরিচয়ঘ. সহজ ছড়াLogin
Please login first to Answer.
-
welcome
- by Shamim Ahmed Chowdhury
- ১৫ Jan ২০২৬
-
Thank you
- by bappi
- ১৫ Jan ২০২৬
-
good
- by Shamim Ahmed Chowdhury
- ১৫ Jan ২০২৬
Comments