খবর
খবর আসে।দিকদিগন্ত থেকে বিদ্যুৎবাহিনী খবর;যুদ্ধ, বিদ্রোহ, বন্যা, দুর্ভিক্ষ, ঝড়——এখানে সাংবাদিকতার নৈশ নৈঃশব্দ্য।রাত গভীর হয় যন্ত্রের ঝংকৃত ছন্দে—প্রকাশের ব্যগ্রতায়;তােমাদের জীবনে যখন নিদ্রাভিভূত মধ্যরাত্রিচোখে স্বপ্ন আর ঘরে অন্ধকার।অতল অদৃশ্য কথার সমুদ্র থেকে নিঃশব্দে শব্দেরা উঠে আসেঅভ্যস্ত হাতে খবর সাজাইভাষা থেকে ভাষান্তর করতে কখনাে চমকে উঠি,দেখি যুগ থেকে যুগান্তর।কখনাে হাত কেঁপে ওঠে খবর দিতে;বাইশে শ্রাবণ, বাইশে জুনে।তােমাদের ঘুমের অন্ধকার পথ বেয়েখবর-পরীরা এখানে আসে তােমাদের আগে,তাদের পেয়ে কখনাে কণ্ঠে নামে ব্যথা, কখনাে বা আসে গানসকালে দিনের আলোয় যখন তােমাদের কাছে তারা পৌছয়তখন আমাদের চোখে তাদের ডানা ঝরে গেছে।তােমরা খবর পাও,শুধু খবর রাখাে না কারাে বিনিদ্র চোখ আর উৎকর্ণ কানের।ঐ কম্পােজিটর কি চমকে ওঠে নিখুঁত যান্ত্রিকতার কোনাে ফাঁকে।পুরােনাে ভাঙা চশমায় ঝাপসা মনে হয় পৃথিবী—৯ই আগষ্টে কি আসাম সীমান্ত আক্রমণে?
জ্বলে ওঠে কি স্তালিনগ্রাদের প্রতিরােধে, মহাত্মাজীর মুক্তিতে,প্যারিসের অত্যুত্থানে?দুঃসংবাদকে মনে হয় না কিকালাে অক্ষরের পরিচ্ছদে শােকযাত্রা?যে খবর প্রাণের পক্ষপাতিত্বে অভিষিক্তআত্মপ্রকাশ করে না কি বড়াে হরফের সম্মানে?এ প্রশ্ন অব্যক্ত অনুচ্চারিত থাকেভােরবেলাকার কাগজের পরিচ্ছন্ন ভাঁজে ভাঁজে।শুধু আমরা দৈনন্দিন ইতিহাস লিখি।তবু ইতিহাস মনে রাখবে না আমাদের—কে আর মনে রাখে নবান্নের দিনে কাটা ধানের গুচ্ছকে?কিন্তু মনে রেখে তােমাদের আগেই আমরা খবর পাইমধ্যরাত্রির অন্ধকারেতােমাদের তন্দ্রার অগােচরেও।তাই তােমাদের আগেই খবর-পরীরা এসেছে আমাদের চেতনার পথ বেয়েআমার হৃদযন্ত্রে ঘা লেগে বেজে উঠেছে কয়েকটি কথাপৃথিবী মুক্ত—জনগণ চূড়ান্ত সংগ্রামে জয়ী।তােমাদের ঘরে আজো অন্ধকার, চোখে স্বপ্ন।কিন্তু জানি একদিন সে সকাল আসবেইযেদিন এই খবর পাবে প্রত্যেকের চোখেমুখেসকালের আলােয়, ঘাসে ঘাসে, পাতায় পাতায়।আজ তােমরা এখনাে ঘুমে॥
ছাড়পত্র
সুকান্ত ভট্টাচার্য
সাহিত্যজগতে অনন্য প্রতিভা। সবসময়ই নিজের লেখা দিয়ে পাঠকের মন ছুঁয়েছেন, ভাবনা জাগিয়েছেন ভিন্নতার। মফস্বলে বেড়ে ওঠা। নিত্য দিনের জীবন থেকেই লেখার অনুপ্রেরণা খুঁজে নিয়েছেন। প্রকাশনার ক্ষেত্রে নতুন হলেও তাঁর হৃদয়গ্রাহী বর্নণার মাধ্যমে জীবন, প্রকৃতির জীবন্ত এক চিত্রই পাঠকের সামনে হাজির করেন।
-
বাংলাদেশ ছিল নদীমাতৃক। নদী ছিল বাংলার জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু আজ যে-টুকু বাংলা আমাদের, সে বাংলা তেমন নদীবহুল নয়। যে-অংশ নদীবহুল এবং নদীর খেয়ালখুশীর সঙ্গে যে অংশের মানুষের জীবনযাত্রা একসূত্রে বাঁধা সে অংশ আজ আমাদের কাছে বিদেশ। অদৃষ্টের এ পরিহাস রবীন্দ্রনাথের কাছে ভয়ানক দুঃখের কারণ হত।
প্রকৃতি রবীন্দ্রনাথকে আবিষ্ট করেছিল। সেদিক থেকে তিনি ওয়ার্ডসওয়ার্থের সগোত্র ছিলেন। কিন্তু প্রকৃতির বিভিন্ন প্রকাশের মধ্যে নদী কবিকে বোধহয় সবচেয়ে বেশী মুগ্ধ ক’রেছিল। তাই কবি নদীর কাছে সময়ে অসময়ে ছুটে গেছেন। তাই তিনি নদীর বুকে নৌকাতে ভাসতে এত ভালবাসতেন। নদীর তরুণীসুলভ চাপল্য এবং গতি কবির চিরতরুণমনে গভীর দাগ কেটেছিল। তাছাড়া সংসারের কোলাহল থেকে মুক্তি
-
তপুকে আবার ফিরে পাব, এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন। তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে। ভাবতে অবাক লাগে, চারবছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম, যাকে জীবনে আর দেখব বলে স্বপ্নেও কল্পনা করিনি- সেই তপু ফিরে এসেছে। ও ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি। রাতে ভালো ঘুম হয় না। যদিও একটু-আধটু তন্দ্রা আসে, তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা হাত পা শিউরে ওঠে। ভয়ে জড়সড় হয়ে যাই। লেপের নিচে দেহটা ঠক্ ঠক্ করে কাঁপে।
দিনের বেলা অনেকেই আমরা ছোটখাটো জটলা পাকাই।
দিনের বেলা ওকে ঘিরে দেখতে আসে ওকে। অবাক হয়ে
Leave A Comment
Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).
Stay Connected
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.
Featured News
Advertisement
-
welcome
- by Shamim Ahmed Chowdhury
- ১৫ Jan ২০২৬
-
Thank you
- by bappi
- ১৫ Jan ২০২৬
-
good
- by Shamim Ahmed Chowdhury
- ১৫ Jan ২০২৬
Comments