Job Opportunity
ক্যারিয়ার গড়ুন শুদ্ধ বাংলা চর্চায়
আপনি কি বাংলা বানান এবং ব্যাকরণের প্রতি যত্নশীল? বাংলা সাহিত্যের প্রতি আগ্রহী? অবসরে ঘরে বসেই
সৃজনশীল কাজের মাধ্যমে আয় করতে চান? ‘বাংলাপুরাণ’-এর সম্পাদকীয় বিভাগে ‘সম্পাদনা সহকারী’ হিসেবে যুক্ত
হোন।
পদের নাম: সম্পাদনা সহকারী (Editorial Assistant)
পদের সংখ্যা: একাধিক
মূল দায়িত্বসমূহ:
- মুদ্রণ যাচাই (Proofreading): মূল লেখার সঙ্গে মিলিয়ে নিরূদ্দিষ্ট বা অযাচিত শব্দ বা বাক্য সংযোজন
বা বিয়োজন করা,
বানান ও যতিচিহ্নের ভুল সংশোধন করা। লাইন ও অনুচ্ছেদ ঠিক করা। মুদ্রিত লেখাকে সম্পূর্ণরূপে মূল
লেখার মতো করা।
- অনুলিপি সম্পাদনা (Copy Editing): প্রয়োজনে লেখার মানোন্নয়নে সম্পাদনার কাজ করা।
কাজের সুবিধাসমূহ:
- কাজের ধরন: সম্পূর্ণ চুক্তিভিত্তিক (আউটসোর্সিং)।
- কর্মস্থল: আপনার সুবিধামতো যেকোনো স্থান থেকে (Work from home)।
- অভিজ্ঞতা: কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই (নতুনদের জন্য অগ্রাধিকার)।
প্রয়োজনীয় যোগ্যতা:
- বাংলা বানান রীতি ও ব্যাকরণ সম্পর্কে স্বচ্ছ ধারণা।
- গুগল ডকস (Google Docs) ব্যবহারে প্রাথমিক দক্ষতা।
সম্মানী:
প্রতি ১০,০০০ শব্দের জন্য ৩০০ – ৫০০ টাকা (কাজ অনুযায়ী)।
আবেদনের সময়সীমা:
- যেকোনো সময় আবেদন করা যাবে।
আবেদন প্রক্রিয়া:
নিচের ‘অ্যাপ্লাই নাও’ বাটনে ক্লিক করে আজই আবেদন সম্পন্ন করুন। শুদ্ধ ভাষা ও সাহিত্য চর্চার এই
যাত্রায় যুক্ত হোন বাংলাপুরাণের সঙ্গে!